Friday, April 3, 2026

দেশে বাড়তে থাকা বেকারত্ব সমস্যা নিয়ে মোদি সরকারকে তোপ বরুণের

Date:

Share post:

দেশের বেকারত্ব(Jobless) সমস্যার সমাধান না করে কেন্দ্রীয় সরকার, দূর থেকে দাঁড়িয়ে শুধু দেখছে। বিজেপি সাংসদ বরুণ গান্ধী(Barun Gandhi), শনিবার টুইট করে কেন্দ্রীয় সরকারকে(Central Govt) বেকারত্বের সমস্যা সমাধান না করার জন্য,সরাসরি খোঁচা দিলেন। তিনি বলেন, “যেভাবে বেকারত্ব এই মুহুর্তে দেশের সবচেয়ে বড় সমস্যা হিসাবে আবির্ভূত হচ্ছে, এবং কেন্দ্রীয় সরকার এটিকে উপেক্ষা করছে তা তুলো দিয়ে আগুন ঢেকে রাখার মতো”

বরুণ গান্ধী বরাবরই কেন্দ্রীয় সরকারের অর্থনীতি এবং কৃষির মতো সমস্যাগুলি সুষ্ঠুভাবে সমাধান না করার জন্য সরকারের সমালোচনা করে এসেছেন। এদিন একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের ভিডিও শেয়ার করেছেন বরুণ। যেখানে একজন যুবক বেকারত্বের সমস্যার কথা বলছেন এবং বিহারে সাম্প্রতিক ছাত্রদের বিক্ষোভ দেখানোর জন্য সরকারকেই দায়ী করছেন। এই ভিডিওটি শেয়ার করে তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকারের উচিত সর্বপ্রথম দেশে বেকারত্ব সমস্যার সমাধান করা।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...