Thursday, June 25, 2026

Surajit Sengupta: শারীরিক অবস্থা সঙ্কটজনক সুরজিৎ সেনগুপ্তের

Date:

Share post:

শারীরিক অবস্থা সঙ্কটজনক সুরজিৎ সেনগুপ্তের( Surajit Sengupta)। শুক্রবার রাত থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। ভেন্টিলেশনে রাখা হয়েছে প্রাক্তন এই ফুটবলারকে। শনিবার এমনটাই জানান হল হাসপাতালের পক্ষ থেকে।

হাসপাতালের তরফ থেকে এদিন বলা হয়, শুক্রবার রাতে সুরজিৎ সেনগুপ্তর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। এনসেফ্যালোপ্যাথির লক্ষণ ও অন্যান্য সমস্যা ধরা পড়ায় বর্তমানে যান্ত্রিক ভেন্টিলেশনের আওতায় রাখা হয়েছে প্রাক্তন এই ফুটবলারকে। ভেন্টিলেশনের সাপোর্টে বর্তমানে সুরজিৎ সেনগুপ্তর অক্সিজেন স্যাচুরেশন ৯৪-৯৮ শতাংশ। এদিকে সুরজিৎ সেনগুপ্তর রক্তচাপ ভাসোপ্রেশারের সাপোর্টে চলছে।

তবে বিগত দুই দিন ধরে প্রাক্তন এই ফুটবলারের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল। হাসপাতাল সূত্রে যা জানা গিয়েছিল, পরিবারের সঙ্গেও কথা বলছিলেন তিনি। কিন্তু হঠাৎ করে অবস্থার অবনতি হওয়ায় চিন্তা বাড়ল ফুটবল মহলে।

গত ২৩ জানুয়ারি করোনার হালকা উপসর্গ ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন সুরজিৎ সেনগুপ্ত।

আরও পড়ুন:Ashleigh Barty : ৪৪ বছরের খরা কাটালেন অ‍্যাশলে বার্টি, অস্ট্রেলিয়ান ওপেনের চ‍্যাম্পিয়ন হলেন তিনি

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...