Monday, April 13, 2026

Kolkata Police: অনলাইন সচেতনতায় কলকাতা পুলিশের নয়া উদ্যোগ, পাসওয়ার্ড মনে করাবে টুথব্রাশ!

Date:

Share post:

অনলাইন মাধ্যমে যেমন যে কোনও কাজ খুব সহজে করা যায়, সময় অনেকটাই বাঁচে, ঠিক তেমনি একটু অন্যমনস্ক হলেই বড় বিপদ ডেকে আনতে পারে এই মাধ্যমটি। যার নিট ফল অনলাইনে প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই।
বারবার সতর্কতার পরেও এমন বহু মানুষ আছেন, যারা মূল্যবান তথ্য থেকে টাকাপয়সা খুইয়েছেন অনেক কিছুই। পুলিশের কাছে এই নিয়ে প্রচুর অভিযোগও জমা পড়ে। সেই কারণে প্রতিদিনই পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হয়।
শুধু তাই নয় , প্রায় প্রতিদিনই লালবাজারের পক্ষ থেকে নানা রকম ভাবে সতর্কবার্তাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। অপরিচিত নম্বর থেকে কোনও ফোন বা মেসেজ এলে যাতে সেটা ইগনোর করা হয় এবং পাসওয়ার্ড যাতে সব সময় সুরক্ষিত রাখি হ্য় সেই বিষয়ে সচেতন করা হয়।

এবার একটু অন্যরকমভাবে সচেতনতার বার্তা দিল কলকাতা পুলিশ। একটু মজার ছলে এই বার্তা দিয়েছে বলা যায়।কলকাতা পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করা হয়েছে। এই ছবিতে দেখা যাচ্ছে পাসওয়ার্ডকে টুথব্রাশের সঙ্গে তুলনা করা হয়েছে। ছবিটি মজার হলেও এর মধ্যে গভীর সতর্কবার্তা আছে। অনেকেই ভাববেন পাসওয়ার্ডকে টুথব্রাশের সঙ্গে তুলনা করা কেন হল? কারণ, টুথব্রাশ যেমন কারও সঙ্গে শেয়ার করতে নেই, যত্নসহকারে ব্যবহার করতে হয়, পুরনো ব্যবহার করা ঠিক নয়, তেমনি পাসওয়ার্ড ব্যবহার করার ক্ষেত্রেও এই বিষয়গুলোর উপর নজর রাখার কথা বলা হয়েছে।

এর আগেও মানুষকে সচেতন করতে কলকাতা পুলিশের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইন প্রতারণা কি, কীভাবে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব তা জানিয়েছে কলকাতা পুলিশ। পাশাপাশি অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে কোন কোন বিষয়ের দিকে নজর রাখা প্রয়োজন তাও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, এই ধরণের পোস্ট নতুন নয়। মুম্বই পুলিশ অনেক দিন ধরেই নানা রকম মজার ছবি ও ভিডিওর মাধ্যমে মানুষকে সচেতন করে চলেছে। মজার ছবি বা ভিডিও মানুষকে বেশি আকর্ষিত করে, সেই কারণে মানুষকে সচেতন করতে এই পদ্ধতি নিয়েছে মুম্বই পুলিশ। এবার সেই পথে হাঁটলো কলকাতা পুলিশ।

Related articles

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...