Wednesday, June 17, 2026

Fire: পুরীগামী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড! চলন্ত ট্রেনে হঠাৎ ধোঁয়া, আতঙ্কে যাত্রীরা

Date:

Share post:

চলন্ত ট্রেনে (Train) দাউ দাউ করে জ্বলছে আগুন (Fire)! ধোঁয়া দেখে আতঙ্কিত যাত্রীরা। পুরীগামী(Puri) ট্রেনে (train) ঘটল এই অগ্নিকাণ্ড। জানা যায় শনিবার সকালে মহারাষ্ট্রের (Maharashtra) নান্দুবার স্টেশনের কাছে আগুন লাগে পুরীগামী (Puri)ট্রেনটিতে। হু হু করে ধোঁয়া বেরতে থাকে। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়। তৎপরতার সঙ্গে আগুন(Fire) নেভানোর কাজ শুরু হয়।পাশাপাশি যাত্রীদের নিরাপদ ভাবে ট্রেন থেকে নামিয়েও আনা হয়।

আরো পড়ুন: Puri:সুখবর! ভক্তদের জন্য খুলে দেওয়া হল পুরীর জগন্নাথ দেবের মন্দির

কিন্তু কী করে চলন্ত ট্রেনে আগুন লাগল এই নিয়ে ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু হয়েছে।রেলের প্রাথমিক অনুমান, ট্রেনের প্যান্ট্রি কার থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত । উল্লেখ্য: শনিবার সকালে গান্ধীধাম-পুরী এক্সপ্রেসে আগুন লাগে। আনুমানিক সকাল ১০ টা ৩৫ মিনিট নাগাদ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে রেল সূত্রে খবর। তবে এই ঘটনায় কেউ আহত হননি।

মহারাষ্ট্রের (Maharashtra) নান্দুবার স্টেশনের কাছে পৌঁছতেই হঠাৎ ট্রেনের জানালা দিয়ে  ধোঁয়া বেরতে দেখা যায়। দমকল ও রেল আধিকারিকদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। প্যান্ট্রি কার থেকে ট্রেনের বাকি অংশ বিচ্ছিন্ন করা হয় বলেও জানা যায়। বিষয়টি নিয়ে তদন্ত করে বিস্তারিত রিপোর্ট দেওয়া হবে বলেই জানানো হয়েছে রেল মন্ত্রকের তরফে।

 

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...