Sunday, February 22, 2026

Wildlife:বিরল প্রজাতির হরিণের সংখ্যা কমছে কাজিরাঙা অভয়ারণ্যে

Date:

Share post:

বিরল প্রজাতির হরিণের সংখ্যা কমছে কাজিরাঙা জাতীয় উদ্যানে। অসমের (Assam)  কাজিরাঙা ন্যাশনাল পার্ক (Kajiranga National Park) এবং টাইগার রিজার্ভ এলাকাতে বিরল প্রজাতির হরিণের (Deer)সংখ্যা কত তা জানতে সুমারি করা হয়। সেই সুমারিতে দেখা যায় ৮৬৮টি এই প্রজাতির হরিণ আছে। এদের মধ্যে ১৭৩টি পুরুষ হরিণ, ৫৫৭টি মেয়ে হরিণ এবং ১৩৮টি শিশু হরিণ রয়েছে। সূত্রের খবর, গত বছরও এই প্রজাতির হরিণের সংখ্যা কত জানতে সুমারি করা হয়। তখন হরিণের সংখ্যা যা ছিল তা এবার অনেকটা কম।

আরও পড়ুনঃ SBI Guideline: SBI-র নয়া গাইডলাইনের বিরোধিতায় সরব মহিলা কমিশন, কী আছে তাতে?

উল্লেখ্য, ২০১৮ সালে কাজিরাঙা জাতীয় উদ্যানে যে সুমারি হয় সেখানে বিরল প্রজাতির হরিণের সংখ্যা ছিল ৯০৭টি। ওই এলাকার বন বিভাগের আধিকারিকদের মতে, ২০১৯ এবং ২০২০ সালে বন্যার কবলে পড়েছিল ওই জাতীয় উদ্যানের এলাকা। সেই সময়ে বন্যার জলে অনেকগুলি হরিণ ভেসে গিয়েছিল এবং মারা যায়। সেই কারণেই এবার সেখানে এই হরিণের সংখ্যা সেখানে কমেছে বলেই মনে করছেন তাঁরা।

আরও পড়ুনঃ ফের কোভিড বিধিভঙ্গ করে ভোট প্রচারের অভিযোগ দিলীপের বিরুদ্ধে

বন বিভাগের আধিকারিকরা জানান, এবার এই প্রজাতির যতগুলি হরিণ পাওয়া গিয়েছে তার বেশির ভাগই পূর্ব অসম বিভাগের। সেখানে পাওয়া গিয়েছে ৭৮৬টি। বিশ্বনাথ বন বিভাগে ৬২টি এবং নগাঁও এলাকাতে ২০টি বিরল প্রজাতির হরিণ পাওয়া গিয়েছে।
প্রসঙ্গত, কাজিরাঙা এলাকাতেই পাওয়া যায় এক শৃঙ্গ গণ্ডার। বিশ্বে যত এক শৃঙ্গ গণ্ডার আছে তার প্রায় দুই তৃতীয়াংশ পাওয়া যায় এখানে। অন্যদিকে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, কাছাড়ের শিলচরে এবার ‘মুক্ত চিড়িয়াখানা’ গড়ে তোলা হবে। সেখানে দর্শকদের জন্য সাফারির ব্যবস্থাও থাকবে। ওই এলাকার বন্যপ্রাণকে রক্ষা করার জন্য এই চিড়িয়াখানা করা হবে বলে জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

 

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...