Saturday, March 14, 2026

হার্টের অসুখ কমাতে ক্যালসিয়ামের জুড়ি নেই , মত বিশেষজ্ঞদের

Date:

Share post:

ইদানীংকালে হার্ট ফেলিওরের প্রবণতা অনেকটা বেড়ে গিয়েছে। কিন্তু হার্ট আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। হার্ট রক্ত পাম্প করে বলেই শরীরের প্রতিটি অংশে অক্সিজেন যুক্ত রক্ত পৌঁছতে পারে। তবে খেয়াল না রাখলে এই গুরুত্বপূর্ণ অঙ্গের নানা সমস্যা হতে পারে। এই বিষয়ে ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি গবেষণা প্রকাশিত হয়েছে ‘সায়েন্স ট্রান্সলেশন মেডিসিন’ জার্নালে। সেই গবেষণার গবেষকরা জিনস্তরে গবেষণা করে দেখেছেন হার্ট ফেলিওরের অন্যতম কারণ ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি। কিন্তু এটি হওয়ার কারণ কী? ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথ (ডিসিএম)-এর ক্ষেত্রে হার্টের প্রকোষ্ঠে ডাইলেশন হয়। ফলে হার্টের পাম্প করার ক্ষমতা কমে যায়। আগে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, এই ডিসিএম-র পিছনে রয়েছে জিনের হাত। যদিও কোন জিনের কারণে এই সমস্যা হচ্ছে, সেই নিয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।

তবে গবেষণায় দেখা গিয়েছে, বিএজি৫ জিনটির কারণে এই ডিসিএম হয়। এক্ষেত্রে বিভিন্ন পরিবারে এই রোগে আক্রান্ত মানুষের পরীক্ষা করা হয়। গবেষকরা ডিসিএম-এর সঙ্গে বিএজি৫ জিনের সম্পর্ক খুঁজে নেন। এক্ষেত্রে এক ধরনের জিন থেরাপির মাধ্যমে এই সমস্যার সমাধান অনেকটাই সম্ভব বলে জানাচ্ছেন তাঁরা।

পাশাপাশি বিশেষজ্ঞদের মত, বিএজি৫ হার্টে ক্যালসিয়ামের গতিবিধি নিয়ন্ত্রণ করে। আর এই ক্যালসিয়াম হৃদপেশি এবং হৃদগতির স্বাভাবিক রাখার ক্ষেত্রে ভীষণ প্রয়োজনীয়। তাই শরীরে ক্যালসিয়ামের অভাব ঘটলে এই সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন, হার্টের অসুখ আটকানোর জন্য ক্যালশিয়াম যুক্ত খাবার বেশি করে খেতে হবে। এক্ষেত্রে দুধ এবং দুগ্ধজাত খাবার খেতে হবে। পাশাপাশি খান ডিম, মাছ, মাংস খাওয়ার কথা বলেছেন। সঙ্গে শরীর ভালো রাখতে শাক, সবজি, ফল খাওয়ারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন:কয়েক কোটি টাকার তেলিয়া ভোলা মৎসজীবীদের জালে

spot_img

Related articles

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...