Saturday, April 4, 2026

ইছাপুরে খুন তৃণমূল নেতা, চাঞ্চল্য এলাকায়

Date:

Share post:

তৃণমূল (Trinamool Congress) নেতাকে কুপিয়ে, গুলি করে খুন। ইছাপুরের মানিকতলা এলাকায় বাড়ির সামনে গোপাল মজুমদারকে (Gopal Majumdar) লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

শনিবার রাত ৯টা নাগাদ তৃণমূল নেতা গোপাল মজুমদারের (Gopal Majumdar) বাড়ির সামনে তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কোপায় তারা। জানা গিয়েছে, প্রায় ৪ জন দুষ্কৃতী তাঁর ওপর হামলা চালায়। গোপাল মজুমদারকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

আরও পড়ুন: Atin Ghosh: পুরসভার আর্থিক সঙ্কট কাটাতে শিল্পোদ্যোগীদের আহ্বান ডেপুটি মেয়র অতীনের

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নোয়াপাড়া থানার পুলিশ (Noapara Police Station) এবং পুলিশ কমিশনারেট মনোজ ভার্মা‌। এই ঘটনায় তৃণমূলের তরফে বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবি করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত অর্জুন সিং (Arjun Singh) ঘনিষ্ঠ বিজয় মুখোপাধ্যায়কে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। পুরভোটের আগে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...