Friday, June 26, 2026

Accident: নিয়ন্ত্রণ হারিয়ে কানপুরে বাসের চাকা পিষ্ট হয়ে মৃত ৫

Date:

Share post:

মর্মান্তিক! সোমবার ভোররাতে কানপুরে বিদ্যুৎচালিত বাস নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দিল বহু পথচারীকে। ঘটনাস্থলেই মারা যান ২ জন। গুরুতর আহত অবস্থায় বাকিদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে এখনও পর্যন্ত ৫ জন মারা গিয়েছে বলে খবর। পলাতক বাসের চালক।

আরও পড়ুন:Weather Forecast: বঙ্গে অব্যাহত শীতের ব্যাটিং, তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচেই

জানা গেছে, বেপরোয়া গতিতে আসতে থাকা একটি বিদ্যুতচালিত বাস কানপুরের তাত মিল ক্রসিংয়ের কাছে নিয়ন্ত্রণ হারায়। এর পর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পথচারী, বাইক এবং একাধিক ছোট গাড়িতে ধাক্কা মারে। এমনকী, একটি ট্রাফিক বুথেও ধাক্কা মারে বাসটি। তার পর দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারার আগের মুহূর্তে ব্রেক থামাতে সক্ষম হন চালক। ততক্ষণে মারা গেছেন ২ জন। বেগতিক দেখে পালিয়ে যায় বাসের চালক। কানপুর পুলিশের তরফে জানানো হয়েছে, চালককে খোঁজার জন্য তল্লাশি চালাচ্ছেন পুলিশ।

এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।
ট্যুইটারে রাষ্ট্রপতি লেখেন,”কানপুরে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। জখমদের দ্রুত আরোগ্য কামনা করি।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করে লেখেন, “দুর্ঘটনায় মৃত পরিবারদের আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি”।

অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধী লেখেন,”কানপুরের দুর্ভাগ্যজনক পথ দুর্ঘটনার খবর পেলাম৷ মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল৷”

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...