Saturday, June 13, 2026

উদয়নের ‘দুয়ারে প্রহার’ মন্তব্যে সমালোচনার ঝড়

Date:

Share post:

অনৈতিক এবং যথার্থ কথা বললেন না তৃণমূলের (Trinamool Congress) বিধায়ক বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha)। যা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। রবিবার দিনহাটায় কর্মীসভায় গিয়ে উদয়ন বলেন, “ভোট না দিলে দুয়ারে প্রহার নামে প্রকল্প চালু হবে।” তার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh)।

এদিন উদয়ন (Udayan Guha) বলেন, “ভোট না দিলে দুয়ারে প্রহার নামে প্রকল্প চালু হবে। এই প্রকল্পের মুখোমুখি হতে না চাইলে আপনারা সঠিক পথে চলুন।” তৃণমূল বিধায়ক আরও জানান, “সরকারের সুযোগ নিয়েছেন। মিটিং মিছিলে মুখ দেখাচ্ছেন। কিন্তু ভোট দেওয়ার সময় অন্য কিছু ভাবছেন৷ বেসরকারিভাবে সুবিধা নিয়ে এখন অনেকে বিশ্বাসঘাতকতা করছেন বলে দলের কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন উদয়ন।”

আরও পড়ুন: Municipal Election: পিছিয়ে যাক রাজ্যের পুরসভাগুলির নির্বাচন, ফের কমিশনে যাচ্ছে বিজেপি

উদয়নের দুয়ারে প্রহার মন্তব্যে বিরোধিতা করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, “উদয়ন গুহ মুখে লাগাম দিন। এসব কথা বলে রাজ্য সরকারের প্রকল্পকে ড্যামেজ করবেন না।”

এ বিষয়ে বিজেপি (BJP) জেলা সাধারন সম্পাদক বিরাজ বোস (Biraj Bose) বলেন, “উদয়ন গুহের মুখের ভাষা অনুব্রত মণ্ডলকে ছাড়িয়ে যাচ্ছে। এধরনের হুমকি দিনহাটার সাধারন মানুষ আতঙ্কিত।”

 

Related articles

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...