Friday, April 3, 2026

Bridge: শুরু মুচিঘাটা ব্রিজের কাজ, স্বস্তিতে এলাকাবাসী

Date:

Share post:

জোর কদমে চলছে খানাকুল (Khanakul) দু’নম্বর ব্লকের সঙ্গে হাওড়া জেলার আমতার যোগাযোগকারী মুচিঘাটা ব্রিজের (Bridge) কাজ। পাঁচ বছর এই কাজ বন্ধ থাকার পর ফের এই ব্রিজের কাজ নতুন করে শুরু হয়েছে। শনিবার, এই ব্রিজের কাজ পরিদর্শনে যান হুগলি জেলা পরিষদের পূর্ত ও পরিবহন দফতরের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় (Subir Mukherjee)।

এপ্রসঙ্গত উল্লেখযোগ্য এই মুচিঘাটা সেতুর কাজ সূচনা করেন প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। ই ব্রিজের উপর কংক্রিটের কাজ শেষ করতে গেলে মিক্সিং প্যান্ট থেকে বড় গাড়িতে করে মাল আনতে হবে। সেইজন্য হাওড়া হুগলি সংযোগকারী মুচিঘাটা কাঠের ব্রিজের পরিবর্তে পাশে পূর্ত দফতরের নতুন ব্রিজ নির্মাণ করছে কিন্তু সেই কাজ শেষ হতে দেরি হওয়ায় কাঠের ব্রিজের পাশে অস্থায়ী ভাবে মাটি এবং বালি দিয়ে রাস্তা নির্মাণ করে মিক্সিং প্লান্ট থেকে কংক্রিট নিয়ে আসার ব্যবস্থা চলছে। সামগ্রিকভাবে জোরকদমে মুচিঘাটা সেতুর কাজ চলছে। আগামী তিন মাসের মধ্যে এই ব্রিজের কাজ শেষ করার জন্য হুগলি জেলা পরিষদ জোরকদমে নেমেছে।

আরও পড়ুন:Pegasus: সংসদে মিথ্যে বলেছে কেন্দ্র, স্পিকারের কাছে পদক্ষেপের আবেদন সৌগতর

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...