Friday, April 3, 2026

Sougata Roy: রাষ্ট্রপতির পরে এবার ধনকড়কে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে নালিশ তৃণমূলের

Date:

Share post:

যেদিন থেকে দায়িত্ব নিয়ে এসেছেন সেদিন থেকেই রাজ্যের সঙ্গে সংঘাতে রাস্তায় হাঁটছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বাধ্য হয়ে তাঁকে টুইটারে ব্লক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে রাজ্যপালের বিরুদ্ধে ফের দিল্লিতে দরবার করছে তৃণমূল। সোমবার, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কাছে জগদীপ ধনকড়কে সরানোর আর্জি জানাল তৃণমূল (TMC)।

আরও পড়ুন-এই বাজেট পুঁজিবাদীদের জন্য, কর্মহীনদের জন্য কিছু নেই: চিদম্বরম

মঙ্গলবার, প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। মোদিকে তিনি (Sougata Roy) বলেন, সংবিধানের এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। গণতান্ত্রিক কাঠামো সম্পূর্ণরূপে বিঘ্নিত হচ্ছে। অবিলম্বে অপসারণ করা হোক জগদীপ ধনকড়কে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) আগেই বৈঠকে রাজ্যপালের বিষয়টি রাজ্যসভায় তোলার নির্দেশ দেন। সুখেন্দুশেখর রায়কে নির্দেশ দেন তিনি। রাজ্যসভাতে নোটিশ বা পিটিশন আনবে তৃণমূল। সূত্রের খবর, লোকসভাতেও রাজ্যপাল ইস্যুতে সুর চড়াতে প্রস্তুত তৃণমূল।

সোমবার, রাষ্ট্রপতির কাছে রাজ্যপালকে অপসারণের অনুরোধ জানান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির প্রারম্ভিক ভাষণের পরেই সেন্ট্রাল হলে তাঁর কাছে এই আবেদন করেন, “পশ্চিমবঙ্গের রাজ্যপালকে অপসারণ করুন”। এবার প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানালেন সৌগত রায়।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...