Tuesday, February 3, 2026

বাড়ছে বাঘে- মানুষে সংঘাত, আজও দক্ষিণরায়ের কবলে এক

Date:

Share post:

ফের কাঁকড়া ধরার সময় আরও এক মৎস্যজীবীকে তুলে নিয়ে গেল বাঘ (Tiger Attack)। তাঁর সঙ্গীরা বাঘের সঙ্গে লড়াই করেও তাঁকে ছাড়িয়ে আনতে পারেননি। ওই মৎসজীবীর নাম চিত্তরঞ্জন সরকার। লাহিড়ীপুর গ্রাম পঞ্চায়েতের পরশমণি গ্রামের বাসিন্দা তিনি। চিত্তরঞ্জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে বন দফতরের কর্মীরা।

সুন্দরবনের রয়্যাল বেঙ্গলের (Tiger Attack) সঙ্গে মানুষের সংঘাত ক্রমশ বাড়ছে। সোমবার বিকেলে সুন্দরবনের (Sundarban) বেনিফেলির জঙ্গলের কাছে কাঁকড়া ধরার সময় চুপিসারে একটি বাঘ এসে নৌকার ওপর উঠে যায়। এরপর শঙ্কর সর্দার নামে এক মৎস্যজীবীকে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তৎক্ষণাৎ শঙ্করের দুই সঙ্গী বাঘটিকে লাঠি ও বৈঠা দিয়ে পেটাতে শুরু করেন। বেগতিক বুঝে শিকার ছেড়ে জঙ্গলে পালায় বাঘটি। জখম শঙ্করকে প্রথমে কুলতলির জামতলা হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার মৃত্যু হয় তাঁর। শঙ্কর কুলতলির দেউলবাড়ির বাসিন্দা। বৃহস্পতিবার শঙ্কররা তিনজন জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন।

আরও পড়ুন-ব্যাপক মারধর, বৈদ্যুতিক শক চিনা সেনার’! ‘মানসিকভাবে বিধ্বস্ত’ অপহৃত অরুণাচলের কিশোর

উল্লেখ্য, রবিবার সকালে মরিচঝাঁপির জঙ্গলে বাঘের হামলায় মৃত্যু হয়েছে গোসাবার কুমিরমারির বাসিন্দা ৪০ বছরের অরবিন্দ বিশ্বাসের। গত তিনদিনে বাঘের হামলায় তিন মৎস্যজীবীর মৃত্যুতে উদ্বিগ্ন জেলা প্রশাসন এবং বন দফতর। লাগাতার মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জঙ্গল লাগোয়া এলাকায়।

 

spot_img

Related articles

শহরতলির যানজট রুখতে উদ্যোগী নবান্ন, শুরু হচ্ছে বিশেষ সমীক্ষা

কলকাতা লাগোয়া শহরতলি এবং জেলা শহরগুলিতে ক্রমবর্ধমাণ যানজটের জাঁতাকল থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে বড় পদক্ষেপ করল রাজ্য...

টাকার অঙ্ক অনেক কম, কারা সম্প্রচার করবে ISL? জানিয়ে দিল AIFF

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল(ISL)। সোমবার সকালেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন(AIFF) লিগের মিডিয়া রাইটস সংক্রান্ত টেকনিক্যাল...

শবেবরাতে বাজি নিয়ন্ত্রণে কড়া হাইকোর্ট: রাত ১০টার পর বাজি ফাটালেই আইনি পদক্ষেপ

উৎসবের আনন্দ যেন অন্যের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়, তা নিশ্চিত করতে ফের কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট।...

গণতন্ত্র বিপন্ন! ওপার বাংলার ‘প্রহসন’ নিয়ে সরব হাসিনা-পুত্র সজীব

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে প্রতিবাদের সুর চড়ালেন শেখ হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয়। সোমবার বিকেলে...