Wednesday, June 3, 2026

ব্যাপক মারধর, বৈদ্যুতিক শক চিনা সেনার’! ‘মানসিকভাবে বিধ্বস্ত’ অপহৃত অরুণাচলের কিশোর

Date:

Share post:

অরুণাচল প্রদেশে অপহৃত কিশোরের ওপর অকথ্য অত্যাচার চালিয়েছে চিনা সেনা। দেওয়া হয়েছিল বৈদ্যুতিক শক! এমনই অভিযোগ করলেন ওই কিশোর মিয়াম তারোনের বাবা।

১৮ জানুয়ারি লুংটা জোর এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে শিকার করতে গেছিল মিরাম। সঙ্গে ছিল এক বন্ধু। নাম জনি ইয়ায়িং। সেখান থেকেই মিরামকে অপহরণ করে চীন সেনা। কোনওমতে পালিয়ে আসে জনি। খবর দেয় প্রশাসনকে। ২৭ জানুয়ারি ওই কিশোরকে ভারতের হাতে তুলে দেয় চিন। আনজ জেলার কিবিথুতে ওয়াচা–দামাই পয়েন্ট দিয়ে ভারতে পাঠানো হয় তাঁকে। এর পর সেখানেই কোয়ারেন্টাইনে ছিল মিরাম। সরকারি প্রক্রিয়া শেষ করে সোমবার তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

সোমবার সন্ধ্যায় অভিভাবকদের কাছে কিশোরকে পৌঁছে দেওয়া হয়। তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় স্থানীয় প্রশাসন। তখনই ১৭ বছরের মিরাম তারনের বাবা ওপাং টরোন ছেলের ভয়াবহ অভিজ্ঞতার কথা সকলকে জানান। তিনি জানিয়েছেন তার ছেলে লালফৌজের অত্যাচারে মানসিকভাবে বিপর্যস্ত। তিনি বলেন, ওর গায়ে পায়ে প্রচুর লাথি মারা হয়েছে। প্রচণ্ড মারধরের সঙ্গে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। প্রায় সারাক্ষণই হাতপিছনে মুড়ে বাধা ছিল ওর। বেঁধে রাখা হতো চোখ। কেবলমাত্র খাওয়া-দাওয়া বা অন্য প্রয়োজন হলে তবে খোলা হতো। তবে মিরামকে যথেষ্ট পরিমাণেই খেতে দেওয়া হয়েছিল সেখানে। খাওয়ার অভাব রাখা হয়নি। জানিয়েছেন টারোন। মিরামের বাবা জানিয়েছে আতঙ্কের মধ্যে রয়েছে তার ছেলে। তার শরীরে রয়েছে তিনি সেনার নীপিড়নের চিহ্ন। এর আগে ২০২০ সালে সেপ্টেম্বরেও অরুণাচল সীমান্তের ৫ গ্রামবাসীকে অপহরণ করে একই ভাবে অত্যাচার চালিয়েছিল চিনা সেনা।

আরও পড়ুন- আগামিকাল পুরভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে সর্বদল বৈঠক

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...