Saturday, April 4, 2026

Central Budget: বাজেটে পোস্ট অফিসগুলিকে মূল ব্যাঙ্কিং সিস্টেমের অধীনে আনার ঘোষণা অর্থমন্ত্রীর

Date:

Share post:

আর্থিক সংস্কারের সাহসী পদক্ষেপ, নাকি পাঁচ রাজ্যের ভোটমুখী উপহার? এই প্রশ্নের মুখোমুখি হয়ে ২০২২-২৩ সালের এই বাজেট (central budget 2022-23) মোদি সরকারের (Modi Government)  কাছে বিগত আট বছরের মধ্যে সবথেকে বেশি চ্যালেঞ্জ-এর। টানা দু’বছর করোনার (Corona) সঙ্কটে আবর্তিত হয়েছে দেশের অর্থনীতি (Economy), সমাজ ও জীবন-জীবিকা। থুবড়ে পড়েছে আর্থিক পরিকাঠামো। করোনা ও আর্থিক মন্দার প্রকোপ থেকে বেরিয়ে এসে আদৌ কি ভারসাম্যের বাজেট(Central Budget) নির্মলা সীতারামন (Nirmala Sitaraman) পেশ করতে পারবেন?

আরও পড়ুনঃ Central Budget: করোনা আবহে শিক্ষা দানে টিভি চ্যানেল আনছে কেন্দ্র, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর

এদিন বাজেট পেশের একটি অংশের ২০২২ আর্থিক অন্তর্ভুক্তির উপর নজর দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যেখানে তিনি পোস্ট অফিসগুলিকে মূল ব্যাঙ্কিং সিস্টেমের অধীনে আনা হবে বলে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন।

আরও পড়ুনঃ  Budget: পরিকাঠামো নির্মাণে ২০ হাজার কোটি বিনিয়োগ, কেন্দ্রীয় বাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলার

অর্থমন্ত্রীর ঘোষণা, “ভারতে ১.৫ লক্ষ পোস্ট অফিসগুলিকে মূল ব্যাঙ্কিং সিস্টেমের অধীনে আনা হবে৷ এটি আর্থিক অন্তর্ভুক্তি এবং নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, এটিএমগুলির মাধ্যমে অ্যাকাউন্টগুলিতে অ্যাক্সেস সক্ষম করবে এবং পোস্ট অফিস অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির মধ্যে অনলাইনে আদান প্রদান করবে৷ এটি বিশেষত গ্রামীণ এলাকায় কৃষক এবং প্রবীণ নাগরিকদের জন্য সহায়ক হবে, আন্তঃ-কার্যক্ষমতা এবং আর্থিক অন্তর্ভুক্তি সক্ষম করবে।” এই ঘোষণার মাধ্যমে মূলত গ্রামীণ পোস্ট অফিসগুলি ও ব্যাঙ্কগুলিকে চাঙ্গা করার ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী। সবমিলিয়ে গ্রামীণ অর্থনীতির প্রতি নজর বলেই মনে করা হচ্ছে।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...