Sunday, June 14, 2026

কল্যাণীর জেএনএম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য

Date:

Share post:

কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আগুন! মঙ্গলবার রাতে হঠাৎ করে আগুন লেগে যায় হাসপাতালে। আগুন লেগে যাওয়ার কারনে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে হাসপাতালের জরুরি পরিষেবা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। পুরোদমে চলছে আগুন নেভানোর কাজ। হাসপাতাল সূত্রে খবর, আইসোলেশন ওয়ার্ডে আগুন লাগে। যদিও সেখানে একজন রুগী ছিল। তাঁকে সরিয়ে নেওয়া হয়েছে। কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে দমকল। সাময়িকভাবে ব্যাহত পরিষেবা।

এ দিকে আগুন ছড়িয়ে পড়তেই হাসপাতালের জরুরি বিভাগ দ্রুতি খালি করে দেওয়া হয়। অন্যদিকে,  আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় জরুরি বিভাগ-সহ হাসপাতালের একাংশ বিদ্যুৎহীন করে দেওয়া হয়। কাজ করতে শুরু করেন দমকল কর্মীরা। তাঁরা আইসোলেশন ওয়ার্ডের জানালার কাঁচ ভেঙে আগুন নেভানোর কাজ শুরু করেন। এই পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার। দ্রুতই জরুরি পরিষেবা শুরু করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন- Accident: দুর্ঘটনার কবলে মন্ত্রী হুমায়ুন কবীরের স্ত্রীর গাড়ি, আহত ৩

Related articles

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...