Friday, April 3, 2026

দ্বাররক্ষীকে মেরে চিড়িয়াখানা থেকে সঙ্গীকে নিয়ে চম্পট যুগলের! কারা জানেন ?

Date:

Share post:

খাঁচায় বন্দি জীবন মোটেই পছন্দ ছিল না। তবু জোর করে খাঁচায় বন্দি রাখা হয়েছিল যুগলকে। মন থেকে মানতে পারেনি দুজনেই। এক বছরেরও বেশি সময় ধরে ছক করেছে পালানোর। । শেষ পর্যন্ত দ্বাররক্ষীকে মেরে সঙ্গীকে নিয়ে চম্পট। নিশ্চয়ই ভাবছেন এমন কাণ্ড কে ঘটানো? পশুরাজ ও তার সঙ্গিনীর কথা। ইরানের একটি চিড়িয়াখানায় ঘটেছে এমনই কাণ্ড।ইরানের একটি চিড়িয়াখানায় এক রক্ষীকে আক্রমণ ও হত্যা করেছে সিংহী। পরে ওই সিংহী তার সঙ্গী সিংহকে নিয়ে পালিয়ে যায়।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর লাল সতর্কতা জারি করা হয় শহর জুড়ে। অনেক খুঁজে সিংহ জুটিকে আবারও বন্দি করা হয়েছে।চিড়িয়াখানার এক কর্মী জানিয়েছেন, কয়েক বছর ধরে আছে সিংহীটি এ চিড়িয়াখানায়। সে কোনোভাবে খাঁচার দরজা খুলে বের হয়ে এসে ৪০ বছর বয়সী ওই রক্ষীকে আক্রমণ করে। নিহত রক্ষী ওই সিংহ জুটির জন্য খাবার নিয়ে এসেছিলেন।

আরও পড়ুন- Budget 2022:বাজেটে কী দিশা দেখাবেন নির্মলা, নজর সব মহলে

তিনি আরও জানান, গত রবিবার সিংহ দুটি চিড়িয়াখানার খাঁচা থেকে পালিয়ে যায়। জানা যায়, ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে মারকাজি প্রদেশের আরাক শহরে অবস্থিত চিড়িয়াখানাটি।

প্রদেশটির গভর্নর আমির হাদি বলেন, এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে চিড়িয়াখানার নিয়ন্ত্রণে নেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সিংহ দুটিকে জীবিত বন্দি করা সম্ভব হয়েছে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...