Thursday, June 25, 2026

Budget 2022:বাজেটে কী দিশা দেখাবেন নির্মলা, নজর সব মহলে

Date:

Share post:

আজ, মঙ্গলবার সংসদে বাজেট পেশ করবে কেন্দ্রীয় সরকার। কোভিড পরিস্থিতিতে দ্বিতীয়বারের জন্য কাগজবিহীন বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সকাল ১১টায় এ নিয়ে পর পর চার বছর বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

আরও পড়ুন:বান্ধবীকে ধর্ষণ ও মারধরের অভিযোগে গ্রেফতার ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলার
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিকে মাথায় রেখেই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। তাই কোভিড কালে অর্থনীতিকে চাঙ্গা করতে থাকবে কিছু মাস্টারস্ট্রোক। কী কী বিষয়ের ওপর নজর থাকছে ২০২২-এর ভোটে ?

১.অতিমারি পর্বে ভেঙ্গে পড়া অর্থব্যবস্থাকে চাঙ্গা করতে স্কোরবোর্ডে কতটা রান করেন নির্মলা তা এখন দেখার। সেখানে বিনিয়োগের কী কী দিশা দেখাবেন অর্থমন্ত্রী , সেই দিকে লক্ষ্য থাকবে।

২.চাকরির সুযোগ বৃদ্ধির দিকে লক্ষ্য রয়েছে।যা আগামী প্রজন্মকে দিশা দেখাবে।
৩. ক্ষুদ্র ও বাজেট শিল্পের জন্য নতুন কী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে কত ব্যয় করা হবে তাও নজরে থাকবে।
৪. মানুষের হাতে টাকার জোগান বাড়াতে আয়করে ছাড় দিতে পারেন নির্মলা।ইতিমধ্যেই পেট্রোল-ডিজেলে শুল্ক কমানো হয়েছে। অথচ বিলগ্নকরণ থেকে যতটা টাকা তুলবেন বলে ভেবেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, এয়ার ইন্ডিয়া বিক্রি করেও তার ধারেকাছেও পৌঁছতে পারেননি। এখন রয়েছে জীবন বিমা বা এলআইসি ।

৫. জনস্বাস্থ্য পরিকাঠামো বাড়াতে কী কী পদক্ষেপ নেওয়া হবে, তাও নজরে থাকবে।
৬.যেহেতু উত্তরপ্রদেশের ভোটব্যাঙ্ক কৃষকভিত্তিক ও গ্রামীণ। সেদিকে তাকিয়ে কৃষকদের জন্য কী কী সুবিধা থাকছে এই বাজেটে, তা দেখার।
৭. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে। মূলত মধ্যবিত্তের হেঁসেলের জন্য কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাও নজরে থাকছে। হেঁসেলে যেভাবে আগুন লেগেছে, তার কী প্রতিকার? রান্নার গ্যাস থেকে ভোজ্য তেল থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হবে।
৮. শিক্ষাব্যবস্থায় কী পদক্ষেপ নেওয়া হয় তাও দেখার।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...