Thursday, May 14, 2026

Kolkata High Court:বেআইনি টোটো রুখতে রাজ্য সরকারকে নির্দেশ আদালতের

Date:

Share post:

বেআইনি টোটো রুখতে আরও কড়া পদক্ষেপ। রাজ্যজুড়ে বেআইনি টোটো নিয়ে সিদ্ধান্ত নিতে এবার সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে পরিবহণ দফতরের সচিবকে এই বিষয়ে রিপোর্ট জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:Budget 2020: ৬০ লক্ষ কর্মসংস্থান হবে ৫ বছরে, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

এর আগেও রাজ্যজুড়ে বেআইনি টোটো বন্ধের নির্দেশ দিয়ে আদালত বেশ কয়েকটি রায় দেয়। তবে সেই রায় মানা হয়নি বলে অভিযোগ। যার জেরে পুণরায় কলকাতা আদালতে আদালত অবমাননার মামলা দায়ের হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতেই আদালতের এই নির্দেশ।

প্রসঙ্গত,রাজ্যজুড়ে বেআইনি টোটো চলাচল নিয়ে ২০১৪ থেকে কলকাতা হাইকোর্টে বহু মামলা দায়ের হয়। ২০১৭ সালে মামলা করেন হুগলির শ্রীরামপুরের বাসিন্দা রিতা মিত্র.২০১৮ সালের ১৭ অগাস্ট তৎকালীন প্রধান বিচারপতি বেআইনি টোটো চলাচল বন্ধ করতে হবে ,এই মর্মে রায় দেন। কিন্তু সেই নির্দেশের পরও কাজ না হওয়ায় আবেদনকারীরা ফের আদালতের দ্বারস্থ হন।

এরপরও বিচারপতি দেবাশিস করগুপ্তের ডিভিশন বেঞ্চ ফের ২০১৯ এর ৩১ মে -এর মধ্যে সমস্ত টোটো চলাচল বন্ধের নির্দেশ দিয়ে রায় দেন। কিন্তু তাতেও কাজ হয়নি। শেষমেশ ২০১৯ সালের ৫ অগাস্ট তৎকালীন প্রধান বিচারপতি টি এস রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চ ফের নির্দেশ দেয় যে, চলতি বছরের ৩১ অগাস্টের মধ্যেই সব বেআইনি টোটো বন্ধ করতে হবে।কিন্তু তাও সফল হয়নি।

একের পর রায়দানের পরও কোনও কাজ হয়নি। উল্টে রাজ্যজুড়ে বেআইনি টোটো রমরমিয়ে চলছে। তাই আদালতে অবমাননার মামলা করেন রিতা মিত্র। সেই মামলার শুনানি চলাকালীন বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ও বিচারপতি কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় যে বেআইনি টোটো নিয়ে রাজ্য সরকার কী ব্যবস্থা গ্রহণ করেছে তা আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে পরিবহন দফতরের সচিবকে জানাতে হবে।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...