Friday, April 3, 2026

Mamata: পেগাসাস স্পিন বাজেট: টুইটে তীব্র কটাক্ষ মমতার

Date:

Share post:

বাজেট 2022-কে তীব্র কটাক্ষ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitaraman) বাজেট (Budget) পেশের পরেই টুইট (Tweet) করেন মমতা। সেখানে তিনি লেখেন,

“যারা বেকারত্ব এবং মুদ্রাস্ফীতিতে পিষ্ট হচ্ছে সেই সাধারণ মানুষের জন্য শূন্য বাজেট। সরকারের বড় বড় কথায় হারিয়ে গেছে। কিছুই বোঝায় না – একটি পেগাসাস স্পিন বাজেট।”

পেগাসাস কাণ্ড নিয়ে সংসদের বৈঠকে ঝড় তুলেছিল তৃণমূল। বিরোধীদের চাপের মুখে কোণঠাসা হয় মোদি সরকার। সুপ্রিম কোর্ট তদন্তের নির্দেশ দেয়। এসবের মধ্যেই বেরিয়ে আসে নিউইয়র্ক টাইমসের নয়া তত্ত্ব। এই পরিস্থিতিতে এই সংসদের সাধারণ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেটকে ‘পেগাসাস স্পিন বাজেট’ বলে কটাক্ষ করেছেন। তাঁর মতে, সাধারণ মানুষের জন্য বাজেটে কিছুই নেই, শূন্য বাজেট। না কর্মসংস্থানের দিশা আছে, না মুদ্রাস্ফীতি হ্রাসের কোনও সম্ভাবনা আছে। সরকারের নিজেদের বিজ্ঞাপনে হারিয়ে গিয়েছে উন্নয়নের দিশা।

আরও পড়ুন:GST: জিএসটি-তে রেকর্ড আয় হয়েছে: জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...