Friday, April 3, 2026

Pranab Mukhopadhaya:নির্মলা,চিদম্বরমকে পিছনে ফেলে সেরা অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়, বলছে সমীক্ষা

Date:

Share post:

গত দশ বছরে সেরা অর্থমন্ত্রী কে? বাজেট পেশের আগে থেকে এনিয়ে চলছে জোর চর্চা শুরু হয়েছে। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সেরার তালিকায় উঠে এসেছে প্রণব মুখোপাধ্যায়ের নাম।

আরও পড়ুন:Budget: পরিকাঠামো নির্মাণে ২০ হাজার কোটি বিনিয়োগ, কেন্দ্রীয় বাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলার

একটি সর্বভারতীয় সমীক্ষায় দেখা গিয়েছে,বিগত দশ বছরে দেশের সেরা অর্থমন্ত্রীর তালিকায় রয়েছেন প্রণব মুখোপাধ্যায়। তাঁর পরই স্থান পেয়েছেন অরুণ জেটলি। একেবারে তৃতীয় স্থানে বেশ অনেকটাই পিছিয়ে রয়েছেন বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং চতুর্থ স্থানে রয়েছেন পি চিদাম্বরম।

সমীক্ষায় দেখা গিয়েছে বাকি তিনজনের তুলনায় অনেকটাই এগিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রাক্তন অর্থমন্ত্রী। প্রণব মুখোপাধ্যায়কে অর্থমন্ত্রী হিসাবে পছন্দ করেন ৪০ শতাংশ মানুষ। অন্যদিকে মোদি জমানার বর্তমান অর্থমন্ত্রী পেয়েছেন মাত্র ১৯ শতাংশ মানুষের ভোট। তারও কম ভোট পেয়েছেন পি চিদাম্বরম।

মনমোহন জমানায় প্রাক্তন অর্থমন্ত্রী হিসাবে সবসময়ই জনপ্রিয় ছিলেন প্রণব মুখোপাধ্যায়। ২০০৯ সালের ৬ জুলাই তিনি বাজেট পেশ করেন। তাঁর বাজেটে উল্লেখযোগ্য ছিল, ফিঞ্জ বেনেফিট কর ও কমোডিটিজ ট্রানজাকশান করের মুকুব। এছাড়াও তিনি পণ্য ও পরিষেবা নামে কর চালু করেন । যা সব মহলেই বেশ প্রশংসা কুড়িয়েছিল। এছাড়াও জাতীয় উন্নয়ন কর্মসূচি, শিশুকন্যাদের শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা ইত্যাদি ক্ষেত্রে তাঁর বাজেটে অর্থ বরাদ্দ ছিল উল্লেখযোগ্য।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...