Tuesday, June 16, 2026

রাজ্যে ৪৯ কিমি হাইওয়ে তৈরিতে ব্যয় হবে ৪৭৬ কোটি টাকা, দাবি গডকড়ির

Date:

Share post:

পশ্চিমবঙ্গের মোট ৩,৬৭৫ কিলোমিটার জাতীয় মহাসড়কের মধ্যে, ১,৮০০ কিমি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএ আই )  উন্নয়ন এবং রক্ষণাবেক্ষনের দায়িত্বে আছে । গোটা দেশে ১,৪০,৯৯৫ কিমি জাতীয় মহাসড়কের মধ্যে, প্রায় ৬০,৮০০ কিমি উন্নয়ন ও রক্ষনাবেক্ষনের দায়িত্ব ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া’র। অন্যান্য রাজ্যের অনুপাতে পশ্চিমবঙ্গে এনএইচএ আই-এর কাছে ন্যস্ত করা জাতীয় মহাসড়ক বেশি। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ জহর সরকারের এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন জয়রাম গডকড়ি।

ওই একই প্রশ্নের উত্তরে মন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে বর্তমানে ৭৯টি প্রকল্পে ১,৪৮৮ কিমি দৈর্ঘ্যের মহাসড়ক নির্মাণের কাজ চলছে অথবা বরাত দেওয়া হয়েছে। এই প্রকল্পগুলির মোট খরচ ২৭,৩৬০ কোটি টাকা। পশ্চিমবঙ্গে জাতীয় মহাসড়ক ২০১৪ সালে ছিল ২,৯০৮ কিমি যা এখন পর্যন্ত বেড়ে ৩,৬৭৫ কিমি হয়েছে।

আরও পড়ুন- কেন লক্ষ্মীর ভাণ্ডার? রহস্য উদঘাটন করলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে চলতি আর্থিক বছরে ৪৭৬ কোটি টাকা খরচে প্রায় ৪৯ কিমি দৈর্ঘ্যের মহাসড়ক তৈরির বরাত দেওয়া হয়েছে। গডকড়ি জানিয়েছেন, প্রকল্পগুলো তহবিল প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আর্থিক বছরে কাজের জন্য গ্রহণ করা হয়। এছাড়া প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে ট্রাফিক, আন্তঃ ক্ষেত্রীয় অগ্রাধিকার, সংযোগ ব্যবস্থা বিবেচনা করা হয়।

Related articles

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...