Tuesday, June 16, 2026

তালিবান শাসিত আফগানিস্তানকে ২০০ কোটি টাকা সাহায্য দিচ্ছে ভারত সরকার

Date:

Share post:

প্রতিবেশী আফগানিস্তান(Afghanistan) দখলে গিয়েছে তালিবানের। বর্তমান সময়ে জঙ্গি শাসনে থাকা এই দেশ নিরাপত্তার দিক থেকে ভারতের কাছে অন্যতম মাথা ব্যথার কারণ। সম্প্রতি পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটে এই আফগানিস্তানকে ২০০ কোটি টাকা সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। কেন্দ্রীয় বাজেটে(Central budget) আফগানিস্তানের জন্য আলাদা করে এই অর্থ বরাদ্দের কথা জানানো হয়েছে। যদিও ভারত সরকার(India govt) আফগানিস্তানের তালিবান সরকারকে এখনো পর্যন্ত স্বীকৃতি দেয়নি, তারপরও কেন এই বরাদ্দ তা নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন:কেন লক্ষ্মীর ভাণ্ডার? রহস্য উদঘাটন করলেন মুখ্যমন্ত্রী

দীর্ঘদিন ধরেই প্রতিবেশী আফগানিস্তানকে সাহায্যের হাত বাড়িয়ে রেখেছে ভারত সরকার। আফগানিস্তানের তালিবানরাজ প্রতিষ্ঠিত হওয়ার আগে গত অর্থবছরে ভারত সরকারের তরফে আফগানিস্তানের জন্য ৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। দেশটি তালিবান শাসনে যাওয়ার পরও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। ‌ আফগানিস্তানের বহু মানুষকে আশ্রয় দেওয়া হয় ভারতে। তবে এবারের বাজেটেও তালিবান শাসনে থাকা আফগানিস্তানকে সাহায্যের হাত বাড়িয়ে দিলো ভারত সরকার।

উল্লেখ্য, ২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সেনা পাঠানোর পর থেকে আফগানিস্তানকে সবচেয়ে বেশি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত সরকার। সেদেশে হাসপাতাল, বাঁধ নির্মাণ সহ পরিকাঠামো ক্ষেত্রে বিভিন্নভাবে সাহায্য করেছে ভারত। গতবারের তুলনায় এবার বরাদ্দের হার কমানো হলেও আফগানিস্তানের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে রেখেছে ভারত।

Related articles

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...