Tuesday, June 16, 2026

Russia-Ukraine Update: ইউরোপের বুকে আমেরিকার সামরিক বাহিনী! যে কোনও মুহূর্তে শুরু হতে পারে যুদ্ধ!

Date:

Share post:

পরিস্থিতি ক্রমাগত জটিল হচ্ছে, চাপা টেনশন পূর্ব ইউরোপ (East Europe) জুড়ে। ইউক্রেন (UKraine) কে সব রকম সামরিক সহায়তা দিতে প্রস্তুত আমেরিকা (America)। ইতিমধ্যেই কয়েক হাজার আমেরিকান (Amercica) সৈন্য পৌঁছে গেছেন ইউরোপে (East Europe)। যুদ্ধ আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, মনে করছেন বিশেষজ্ঞরা।

এর আগে বাইডেন স্পষ্ট ভাবেই যুক্তরাষ্ট্রের অবস্থানের কথা জানিয়ে দিয়েছিলেন। এমনকি ইউক্রেনের (Ukraine) প্রেসিডেন্ট এর সঙ্গে তাঁর ফোনে কথাও হয় বলেই সূত্রের খবর। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাশিয়া (Russia) কে জবাব দিতে নিজেদের ঘুঁটি সাজাচ্ছে আমেরিকা (America)।ন্যাটোভুক্ত দেশগুলির ক্ষেত্রে  কী কী করণীয় তা নিয়ে আলোচনা চলছে। তবে যুদ্ধ নিয়ে এক চাপা টেনশন কাজ করছে প্রতিবেশী দেশ-মহাদেশের মধ্যে ।

আরও পড়ুনঃ “চ্যারিটি বিগিনস এট হোম”, সঙ্ঘবদ্ধ লড়াইয়েই চব্বিশে বাংলায় ৪২-এ ৪২ চান মমতা

কিন্তু রাশিয়া ঠিক কী রণকৌশল নিচ্ছে? সত্যিই কি ইউক্রেন দখল করতে যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা? আর হঠাৎ করে কেনই বা আমেরিকা এত তৎপর হয়ে উঠেছে সেনা মোতায়েনে? রাশিয়ার পক্ষ থেকে অবশ্য ইউক্রেন দখল নেওয়ার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।তাঁদের বক্তব্য আমেরিকা অকারণে চাপ সৃষ্টি করতে চাইছে। যদিও এর আগে ইউক্রেনের উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকে সেনা মোতায়েন করার বিষয় নিয়ে রাশিয়া খুব একটা শক্তিশালী যুক্তি দিতে পারে নি। কিন্তু সেখানে ন্যাটোর সেনা উপস্থিত হওয়ায় মুখ খুলেছে রাশিয়া।

আরও পড়ুনঃ school reopening : আগামিকাল থেকে স্কুল খুলছে রাজ্যে

অন্যদিকে পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই সাড়ে আট-হাজার সেনা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে ওয়াশিংটন। এবিষয়ে পেন্টাগনের মুখপাত্র জানিয়েছেন, প্রতি মুহূর্তে তাঁরা আলোচনা করছেন। এমনকি বন্ধু দেশগুলির সঙ্গেও কথাবার্তা চলছে।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...