Tuesday, June 16, 2026

এবার দুর্গাপুজোয় বাংলা দেখিয়ে দেবে তারা কী পারে, আর কী পারে না: মমতা

Date:

Share post:

ইউনেসকো বাংলার দুর্গাপুজোকে হেরিটেজের তকমা দিয়েছে। সেই তকমাকে আরও গৌরবান্বিত করার জন্য এবার এক মাস আগেই কলকাতায় দুর্গাপুজো উপলক্ষে বর্ণাঢ্য মিছিল করা হবে। বুধবার নেতাজী ইন্ডোরে তৃণমূলের সভানেত্রীর পদে নির্বাচত হওয়ার পর রাজ্যের সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার ডাক দিয়ে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বলেন, “এবার দুর্গাপুজোয় বাংলা যে কী পারে না, তা দেখিয়ে দেবে।”

আরও পড়ুন:Mamata Bandopadhyay: ঘোড়ার পালকে রাজ্য শাসনে পাঠিয়েছে: নাম না করে ধনকড়কে তীব্র কটাক্ষ মমতার

দুর্গাপুজো প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলার দুর্গাপুজো ইউনেসকোর হেরিটেজ স্বীকৃতি পেয়েছে। বিজেপি বাংলার কিছুই ভালো দেখে না। এই হেরিটেজ স্বীকৃতি বাংলার এবং বাঙালির গর্ব।’ নেত্রী বলেন, “এখনই জানিয়ে রাখছি, পুজোর একমাস আগে কলকাতার বুকে বর্ণাঢ্য এবং অভিনব মিছিল করব। লক্ষীর ভাণ্ডারে যে মা-বোনেরা টাকা পেয়েছেন, তাঁরা ওই মিছিলে শঙ্খ বাজাবেন, উলুধ্বনি দেবেন। আবার সংখ্যালঘু মহিলারা তাঁদের মতো করে দোয়া দেবেন। বাংলার শঙ্খ এবং উলুধ্বনির জোর কতটা, দেখবে গোটা দেশ।”এর পরই দুর্গাপুজো কমিটির সদস্য ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসদের দায়িত্ব নিতে পরামর্শ দেন তিনি। দুর্গাপুজোর উদ্যোক্তাদের সঙ্গেও বৈঠক করতে নির্দেশ দেন মমতা।

Related articles

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...