Tuesday, June 16, 2026

Mamata Bandopadhyay: ঘোড়ার পালকে রাজ্য শাসনে পাঠিয়েছে: নাম না করে ধনকড়কে তীব্র কটাক্ষ মমতার

Date:

Share post:

ঘোড়ার পালকে রাজ্য শাসনে পাঠিয়েছে- বুধবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংগঠনিক নির্বাচনের মঞ্চ থেকে নাম না করে রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar) তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের (TMC) চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মমতা বলেন, “এখানে দিয়েছে একটা ঘোড়ার পাল। একদল ঘোড়ার পাল, রাজ্য শাসন করতে পাঠিয়েছেন। এটা আমার মনে হল, ২৬ জানুয়ারি আমি মাউন্টেড পুলিশের একটা ঘোড়াকে দেখছিলাম। মাউন্টেড পুলিশও জানতে পেরে গেল, ঘোড়ার পাল।” এরপরই তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো। বলেন, “সকাল নেই, সন্ধে নেই সবসময় আমাকে গালাগাল করছে। আবার আমাকেই ট্যুইট করছে।” সেই কারণে সম্প্রতি রাজ্যপালকে টুইটারে ব্লক করে দিয়েছেন মমতা। এদিন তিনি বলেন, “ঘরে বসে দূরবীন দিয়ে বাংলায় উনি শুধু খুন, হিংসা দেখছেন। দিল্লি, উত্তরপ্রদেশে কী হয়েছে দেখেছেন? গুজরাতে কী হচ্ছে দেখেছেন?”

দায়িত্ব নিয়ে আসার পর থেকেই রাজ্যের সঙ্গে সংঘাত রাজ্যপালের। সম্প্রতি ধারাবাহিক টানাপোড়েন তাতে নতুন মাত্রা দিয়েছে। আগেই মা ক্যান্টিন নিয়ে প্রশ্ন তুলেছেন ধনকড়। এদিন সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন, “মা ক্যান্টিনের টাকার কৈফিয়ত দিতে হবে বলছে। গরীব মানুষ ৫ টাকায় খেতে পাচ্ছে। তা নিয়েও প্রশ্ন হচ্ছে। আর খালি বলছে দেখ লেঙ্গে। তুমি কে ভাই?‌ একবারও তো কাউন্সিলর হওনি। দশবার দলবদল করেছ, দলবদলু। বলছে, আমার নির্দেশ মানতে হবে। কাউন্সিলরও তো কখনও হতে পারোনি, শুধু বড় বড় কথা।” সাংবিধানিক সীমারেখার কথা মনে করিয়ে মমতা বলেন, “মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া কোনও কাজ করা যায় না। কিন্তু, যখন তখন মুখ্যসচিবকে ডাকছেন।”

পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ধনকড়কে সরানো নিয়ে একাধিকবার দিল্লিকে চিঠি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি সংসদের অধিবেশনে যোগ দিতে গিয়ে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে ধনকড়ের অপসারণ চেয়ে আর্জি জানায় তৃণমূল। এরপর এদিন নাম না করে রাজ্যপালকে তীব্র খোঁচা দিলেন মমতা।

 

 

Related articles

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...