Tuesday, June 16, 2026

পাক সফর নিয়ে রীতিমতো দু:শ্চিন্তায় হ্যাজলউড

Date:

Share post:

আসন্ন পাকিস্তান সফর নিয়ে অস্ট্রেলীয় ক্রিকেটাররা যে রীতিমতো দু:শ্চিন্তায় রয়েছেন, তা সাফ জানিয়ে দিলেন জস হ্যাজলউড। দীর্ঘ ২৪ বছর পর আগামী মাসে পাক সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পাকিস্তানের বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচ ছাড়াও তিনটে ওয়ান ডে এবং একটি টি-২০ ম্যাচ খেলবে তারা।
ক্রিকেট অস্ট্রেলিয়া খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে যতই আশ্বাস দিক, তাঁরা যে এই সফর নিয়ে প্রচণ্ড টেনশনে রয়েছেন, সেটা গোপন না করে হ্যাজলউড বলছেন, “ক্রিকেটাররা অবশ্যই কিছুটা দু:শ্চিন্তায় রয়েছে। বোর্ড নিরাপত্তা নিয়ে আশ্বাস দিলেও, কয়েকজন ক্রিকেটার যদি পাকিস্তান সফর থেকে নিজেদের সরিয়ে নেয়, তাহলে আমি মোটেই অবাক হবো না।”

আরও পড়ুন- football: প্যারাগুয়েকে উড়িয়ে ব্রাজিলের গোল-উৎসব, জয় পেল আর্জেন্টিনাও

অস্ট্রেলীয় পেসারের বাড়তি সংযোজন, “এর জন্য ক্রিকেটারদের দোষারোপ করাটা ঠিক হবে না। কারণ পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তাই যে সিদ্ধান্তই হোক, তাকে সম্মান করতে হবে।”
প্রসঙ্গত, ৩ মার্চ করাচি টেস্ট দিয়ে পাকিস্তান সফর শুরু করবে অস্ট্রেলিয়া। পরের দুটো টেস্ট ম্যাচ যথাক্রমে রাওয়ালপিন্ডি (১২-১৬ মার্চ) এবং লাহোরে (২১-২৫ মার্চ)। এরপর শুরু হবে সীমিত ওভারের সিরিজ। তবে যা পরিস্থিতি, তাতে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার এই সফর থেকে সরে দাঁড়াতে পারেন।

Related articles

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...