Tuesday, June 16, 2026

football: প্যারাগুয়েকে উড়িয়ে ব্রাজিলের গোল-উৎসব, জয় পেল আর্জেন্টিনাও

Date:

Share post:

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে জয়ের স্বাদ পেল ব্রাজিল এবং আর্জেন্টিনা। বুধবার প্যারাগুয়েকে ৪-০ গোলে বিধ্বস্ত করল ব্রাজিল। অন্য দিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছে প্রতিপক্ষ কলম্বিয়াকে। এই জয়ের সুবাদে ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকান গ্রুপের শীর্ষ স্থান ধরে রাখল ব্রাজিল। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। দু’টি দল আগেই কাতার বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছিল।
চোটের জন্য নেইমার ছিলেন না। তবুও বড় ব্যবধানে জিততে কোনও সমস্যা হয়নি ব্রাজিলের। ২৬ মিনিটে রাফিনহার করা গোলে এগিয়ে গিয়েছিল সেলেকাওরা। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন ফিলিপে কুটিনহো। ৬২ মিনিটে দূরপাল্লার শটে দুরন্ত গোল করেন তিনি। ৮৫ মিনিটে ৩-০ করেন আন্তোনিও ডস সান্তোস। দু’মিনিট পরেই রডরিগোর গোলে ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাজিল।
এদিকে, লিওনেল মেসিকে ছাড়াই টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। খেলার ২৯ মিনিটে জয়সূচক গোলটি করেন স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ। ম্যাচের বাকি সময় অনেক চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি কলম্বিয়া।

Related articles

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...