Tuesday, June 16, 2026

মেখলিগঞ্জ হাসপাতালে চিকিৎসকের গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, উত্তেজনা

Date:

Share post:

চিকিৎসকের গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ l মেখলিগঞ্জ  (North Bengal) সদর হাসপাতালে এই ঘটনা ঘটেছে। আর তার জেরে চরম উত্তেজনা তৈরি হয়েছে। জানা গিয়েছে, মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি অঞ্চলের বাসিন্দা চিরঞ্জিত বর্মণ তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে ৩১ জানুয়ারি মেখলিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করিয়েছিলেন। অভিযোগ চিকিৎসক অমিয় কুমার বিশ্বাসের তত্ত্বাবধানে স্ত্রী মাধবী বর্মণের চিকিৎসা চলছিল। তিনি প্রসব যন্ত্রণায় কষ্ট পেলেও চিকিৎসক তাকে দেখতে পর্যন্ত আসেননি বলে অভিযোগ। এমনকী হাসপাতালে কর্মরত নার্সদেরকেও বিষয়টি বারবার জানানো হলেও তারা  এড়িয়ে যান বলে অভিযোগ l এই গাফিলতির কারণে প্রসবের আগেই সদ্যোজাত শিশুটির মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ l  আর এই ঘটনায়, অভিযুক্ত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে রোগীর পরিবার l রোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে চিকিৎসায় গাফিলতির জেরে তাদের সন্তানের জন্ম হওয়ার আগেই মৃত্যু হয়েছে। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়ে শাস্তির দাবি জানানো হয়েছে ৷ মেখলিগঞ্জ হাসপাতালের সুপার শেখ আবু মণিরুদ্দিন তদন্তের আশ্বাস দিয়েছেন।

Related articles

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...