Tuesday, June 16, 2026

World Games Athlete: বর্ষসেরা অ্যাথলিটের শিরোপা পেলেন ভারতীয় হকি দলের গোলকিপার শ্রীজেশ

Date:

Share post:

ঐতিহ্যপূর্ণ ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড (The World Games Athlete of the Year for 2021) পেলেন ভারতীয় হকি দলের বর্ষীয়ান গোলরক্ষক পিআর শ্রীজেশ (PR Sreejesh)। তিনি। ২০২১ সালে দুরন্ত পারফরম্যান্সের কারণে এই পুরস্কারে ভূষিত হলেন শ্রীজেশ। তিনি দ্বিতীয় ভারতীয় হিসাবে এই পুরস্কার পেলেন। এর আগে ২০১৯- ২০২০ সালে ভারতের মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপাল (Rani Rampal) প্রথম ভারতীয় হিসাবে এই পুরস্কার পেয়েছিলেন।

শ্রীজেশের সঙ্গে এই পুরস্কার পাওয়ার দৌড়ে ছিলেন স্পেনের স্পোর্ট ক্লাইম্বার আলবার্তো গিনেস লোপেজ এবং ইতালির উসু খেলোয়াড় মিশেল জিওর্দানো। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জপদক জয়ী ভারতীয় হকি তারকা ভোট পেয়েছেন ১,২৭,৬৪৭টি। অপরদিকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা লোপেজ ও জিওর্দানো পেয়েছেন যথাক্রমে ৬৭,৪২৮টি এবং ৫২,০৪৬টি ভোট।

আরও পড়ুন – UP Election: কানাইয়াকে লক্ষ্য করে ছোঁড়া হল কালি, কংগ্রেসের দাবি ওটা অ্যাসিড

পুরস্কৃত হওয়ার পর শ্রীজেশ জানিয়েছেন,  এই পুরস্কার পেয়ে আমি সম্মানিত। সবার আগে এফআইএইচকে ধন্যবাদ দিতে চাই এই পুরস্কারের জন্য আমাকে মনোনীত করার জন্য। একইসঙ্গে বিশ্ব জুড়ে সমগ্র ভারতীয় হকিপ্রেমীদের ধন্যবাদ।

তিনি আরও বলেছেন, মনোনীত হয়ে আমি আমার কাজটা করেছিলাম। বাকি কাজটা করেছেন সমর্থক এবং হকিপ্রেমীরা। তাই আমি মনে করি, এই পুরস্কার আমার থেকেও তাদের বেশি প্রাপ্য।

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...