Tuesday, June 16, 2026

koholi: একটা শতরান করলেই সচিনের একটি বিশেষ রেকর্ড ভেঙে দেবেন বিরাট !

Date:

Share post:

কিংবদন্তী সচিন তেন্ডুলকরের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি শতরানের রেকর্ড ভেঙে দেওয়ার হাতছানি ছিল বিরাট কোহলির কাছে। যদিও বর্তমানে কোহলি খারাপ ফর্মে আছেন ইডেনে গোলাপি বল টেস্টের পরে গত আড়াই বছর ধরে বিরাট কোহলির ব্যাটে কোনও ফরম্যাটেই সেঞ্চুরি নেই। সচিনের একশো শতরানের রেকর্ড ভাঙা থেকে তিনি এখন অনেক দূরে। বরং সবাই তাকিয়ে আছে কোহলির ব্যাট থেকে ৭১তম আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরিটি দেখার জন্য।

পরিসংখ্যান অনুযায়ী, আর একটা শতরান করলেই সচিনের একটি বিশেষ রেকর্ড ভেঙে দিতে পারবেন বিরাট কোহলি।কেননা একই দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি শতরান করার ক্ষেত্রে বিরাট কোহলি এবং সচিন তেন্ডুলকার বর্তমানে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এখনও পর্যন্ত ৩৮ ইনিংসে ন’টি সেঞ্চুরি করেছেন বিরাট। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭০টি ইনিংসে ন’টি শতরান করেছেন সচিন। বিরাট সচিনের এই রেকর্ড ভেঙে দেওয়ার জন্য হাতে পাচ্ছেন ৩টি ইনিংস।ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আপাতত তিনটে একদিনের ম্যাচে একটি শতরান করতে পারলেই মাস্টার ব্লাস্টারকে টপকে যাবেন বিরাট।

আরও পড়ুন- World Games Athlete: বর্ষসেরা অ্যাথলিটের শিরোপা পেলেন ভারতীয় হকি দলের গোলকিপার শ্রীজেশ
কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা সিরিজে বিদেশের মাঠে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার ক্ষেত্রে সচিনকে টপকে যান কোহলি। বিদেশে সবথেকে বেশি একদিনের রানের তালিকায় আপাতত ভারতীয়দের মধ্যে প্ৰথম স্থানে রয়েছেন বিরাট।

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...