Wednesday, April 1, 2026

China: ভারতীয় বাহিনীর তাড়ায় নদীতে ভেসে গিয়েছে ৩৮ চিনা সেনা ! দাবি অস্ট্রেলিয়ান সংবাদপত্রের

Date:

Share post:

গালওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে ভিতরে ঢুকে ভারতের ভূভাগ দখল করতে গিয়ে জলে ভেসে গিয়েছে লালফোজের জওয়ানরা- দাবি অস্ট্রেলিয়ান সংবাদপত্রের।

পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় ভূখণ্ডে ঢুকে দখলের চেষ্টা করে করে চিনের ‘পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)’ (PLA)। ভারতীয় সেনার (Indian Army) অসম সাহসের সামনে পিছু হটতে বাধ্য হয় লালফৌজ। সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার শহিদ খবর জানায় কেন্দ্রে। তখন চিনের (China) তরফে কোনও সুস্পষ্ট বার্তা না মিললেও মাত্র তিনজনের মৃত্যুর কথা স্বীকার করেছিল চিন। অস্ট্রেলিয়ান (AAstralian) সংবাদপত্র ‘ক্ল্যাক্সন’-এ এই সংক্রান্ত একটি প্রতিবেদনে নয়া তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুসারে, সে দিন ভারতীয় সেনার তাড়া খেয়ে গলওয়ান নদী পেরোতে গিয়ে সলিল সমাধি হয়েছিল অন্তত ৩৮ জন চিনা সেনার। এই সিদ্ধান্তে পৌঁছনোর জন্য দীর্ঘ দিন ধরে একাধিক নথি এবং নেটমাধ্যম ঘেঁটেছে বলে দাবি করেছে সংবাদপত্র।

আরও পড়ুন – রেলেও বঞ্চিত বাংলা: কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ কোথাও হাজার টাকা, কোথাও শূন্য

 

সংবাদপত্রের তরফে কথাও বলা হয়েছে একাধিক জনের সঙ্গে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘সঙ্গীদের মৃত্যু দেখে ওই নিকষ কালো অন্ধকারের মধ্যে দৌড়ে পালাতে শুরু করে চিনা সেনারা। অকুস্থল থেকে তিব্বতের মূল ভূখণ্ডে ঢুকতে পেরোতে হয় গালওয়ান নদী। পরিস্থিতি এমন হয়, যে ভয়ে দিশেহারা হয়ে পর্যাপ্ত সুরক্ষা না নিয়েই গলওয়ান নদীতে ঝাঁপ মারে বহু চিনা সেনা। খরস্রোতা পাহাড়ি নদীর ঢেউয়ের ধাক্কায় মুহূর্তে তলিয়ে যান ৩৮ জন সেনাকর্মী।’

যদিও বেজিং বিভিন্ন সময় একাধিক ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করেছিল, তা নাকি গলওয়ান সংঘর্ষের। কিন্তু প্রতিবেদনে দাবি করা হয়েছে, অন্যান্য সময় রেকর্ড করা বিভিন্ন ভিডিয়ো জুড়ে তা বিশ্বাসযোগ্য কায়দায় ছড়িয়ে দেওয়ার পথ নিয়েছিল চিন, যাতে সত্য ধামাচাপা দেওয়া যায়। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশ পায় সংঘর্ষেই ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে।

 

Related articles

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...

ব্যর্থ বিজেপির ট্রিপল ইঞ্জিন! ফালাকাটায় ‘টার্গেট’ বেঁধে দিলেন অভিষেক

ছাব্বিশের নির্বাচনে ফালাকাটা বিধানসভায় বিজেপি কচুকাটা হবে! বুধবার ফালাকাটার মিল রোড গ্রাউন্ডে দলীয় প্রার্থী সুভাষচন্দ্র রায়ের সমর্থনে আয়োজিত...

দ্বিতীয় প্রার্থী তালিকা কংগ্রেসের: শ্রীরামপুর থেকে লড়বেন খোদ প্রদেশ সভাপতি

বিধানসভা নির্বাচনে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ঘটা করে নিজের প্রার্থী হওয়ার কথা জানিয়েছিলেন। জাতীয় কংগ্রেসের প্রথম...

আগুন কটক হাই কোর্টে! জ্বলন্ত পেট্রোল ছুঁড়ে গ্রেফতার মহিলা

ওড়িশা হাই কোর্ট চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ালো বুধবার। এক মহিলা কটকের হাইকোর্ট চত্বরের বাইরে থেকে জ্বলন্ত পেট্রোল (petrol)...