Saturday, April 4, 2026

Rahul Reaction Contro: সংসদে রাহুলের বক্তব্যের বিরোধিতায় সরব আমেরিকা, মার্কিন ‘দাদাগিরি’ নিয়ে দ্বিধাবিভক্ত রাজনৈতিক মহল

Date:

Share post:

মোদি সরকারের বিদেশনীতির সমালোচনা করায় বিতর্কে কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

সংসদে রাষ্ট্রপতির ভাষণের জবাবি ভাষণ দিয়ে বিতর্কে জড়ালেন কংগ্রেস (Congress) নেতা তথা সাংসদ রাহুল গান্ধী। এমনকী, তাঁর সমালোচনা করলেন খোদ আমেরিকার স্বরাষ্ট্র বিভাগের এক মুখপাত্র। রাহুল গান্ধী (Rahul Gandhi) বলেন, চিন আর পাকিস্তানকে একসারিতে বসিয়ে ভারতের জনগণের প্রতি অন্যায় করেছে বিজেপি। ভারতের দুই শত্রুর মধ্যে কার্যত যোগসূত্র স্থাপর করে দিয়েছে কেন্দ্র। রাহুলের বক্তব্য নিয়ে আপত্তি জানাল আমেরিকা। তাদের মতে, চিন এবং পাকিস্তান সম্পর্কে রাহুলের করা মন্তব্য, সমর্থনযোগ্য নয়। তবে,আমেরিকার এই ‘দাদাগিরি’ নিয়ে দ্বিধাবিভক্ত রাজনৈতিক মহল। তাদের মতে, সংসদে করা রাহুলের মন্তব্য নিয়ে হঠাৎ চিন ও পাকিস্তানের হয়ে কেন গলা ফাটাচ্ছে তারা!

রাহুলের অভিযোগ, ভারতের বিরুদ্ধে চিনের পরিষ্কার পরিকল্পনা রয়েছে। সেটা ডোকলাম এবং গালওয়ানে দেখিয়েছে। কিন্তু এই মন্তব্যের বিরোধিতা করেছে আমেরিকা। মার্কিন স্বরাষ্ট্র বিভাগের মুখপাত্র নেড প্রাইস (Ned Price) বলছেন, এ বিষয়টি তাঁরা পাকিস্তান এবং চিনের উপরই ছেড়ে দিতে চান। “ওদের মধ্যেকার সম্পর্ক নিয়ে ওরাই কথা বলুক। তবে, এই ধরনের কোনও মন্তব্য আমরা সমর্থন করি না”।

রাহুলের এই মন্তব্য নিয়ে দেশজুড়েও বিতর্ক শুরু হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar) বলেন, পাকিস্তান এবং চিনের সুসম্পর্ক নতুন কিছু নয়। রাহুল গান্ধীর জানা উচিত, পাকিস্তান এবং চিনের মধ্যে সুসম্পর্কের ছয়ের দশক থেকে শুরু। এর জন্য বর্তমান কেন্দ্রীয় সরকার দায়ী নয়। তবে, দেশের অভ্যন্তরীণ বিষয়ে নিয়ে আমেরিকার ‘দাদাগিরি’ কতটা সমর্থন যোগ্য তা নিয়ে দ্বিধাবিভক্ত রাজনৈতিক  মহল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...