Wednesday, April 1, 2026

ANUBRATA MANDAL: আদালতের অনুমতি ছাড়া অনুব্রতকে গ্রেফতার করতে পারবে না সিবিআই, জানালো হাইকোর্ট

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের নির্দেশে কিছুটা স্বস্তিতে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার আদালত জানিয়ে দিয়েছে তাদের নির্দেশ ছাড়া অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সিবিআই কোনও ব্যবস্থা নিতে পারবে না।শর্ত হিসাবে বলা হয়েছে, আবেদনকারীকে তদন্তে সব রকমের সহযোগিতা করতে হবে।

অবশ্য অনুব্রতর বিরুদ্ধে তদন্ত জারি রাখতে পারবে সিবিআই। বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলার শুনানি হয়।বিচারপতি জানান, অনুব্রত মণ্ডল প্রধান অভিযুক্ত নন। তাঁর নাম এফআইআরে নেই। তবে তাঁকে বোলপুর বা দুর্গাপুরে ডেকে জিজ্ঞাসা করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ সকাল ১১টায় অনুব্রতকে ডেকেছিল সিবিআই।শুনানি চলাকালীন সেই সময় পেরিয়ে যাওয়ায়,ফের নতুন করে তাকে ডাকতে পারে সিবিআই।

গত ২ মে, বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন, বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মী গৌরব সরকারকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। সেই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার পর খুনের মামলায় বেশ কয়েক জন অভিযুক্ত গ্রেফতার হন। কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করা হয় ইলামবাজার পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ-সহ একাধিক তৃণমূল নেতাকে। এর পর বিজেপি কর্মী খুনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় তৃণমূলের জেলা সভাপতি অনুব্রতকে। শুক্রবার তাঁকে তদন্তকারীদের সামনে হাজির থাকতে বলা হয়। কিন্তু অনুব্রত জানান, তিনি অসুস্থ। তাই এখন সিবিআই দফতরে হাজির হতে পারবেন না। বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত। আদালতকে তিনি জানান, তদন্তে সিবিআইকে সমস্ত রকম সহায়তা করতে রাজি। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ যেন না করা হয়।এরপরই বৃহস্পতিবার এই নির্দেশ দেয় হাইকোর্ট।

Related articles

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...

ব্যর্থ বিজেপির ট্রিপল ইঞ্জিন! ফালাকাটায় ‘টার্গেট’ বেঁধে দিলেন অভিষেক

ছাব্বিশের নির্বাচনে ফালাকাটা বিধানসভায় বিজেপি কচুকাটা হবে! বুধবার ফালাকাটার মিল রোড গ্রাউন্ডে দলীয় প্রার্থী সুভাষচন্দ্র রায়ের সমর্থনে আয়োজিত...

দ্বিতীয় প্রার্থী তালিকা কংগ্রেসের: শ্রীরামপুর থেকে লড়বেন খোদ প্রদেশ সভাপতি

বিধানসভা নির্বাচনে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ঘটা করে নিজের প্রার্থী হওয়ার কথা জানিয়েছিলেন। জাতীয় কংগ্রেসের প্রথম...

আগুন কটক হাই কোর্টে! জ্বলন্ত পেট্রোল ছুঁড়ে গ্রেফতার মহিলা

ওড়িশা হাই কোর্ট চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ালো বুধবার। এক মহিলা কটকের হাইকোর্ট চত্বরের বাইরে থেকে জ্বলন্ত পেট্রোল (petrol)...