Site Logo

গ্রাহকরা বাড়ি বসে সুবিধে পেলে সমস্যা কোথায়? 'দুয়ারে রেশন' মামলায় রাজ্যের পাশে সুপ্রিম কোর্টে

EBBS Desk·
গ্রাহকরা বাড়ি বসে সুবিধে পেলে সমস্যা কোথায়? 'দুয়ারে রেশন' মামলায় রাজ্যের পাশে সুপ্রিম কোর্টে

বাংলার মানুষের 'দুয়ারে রেশন' পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ২০২১ সালে চালু হয়েছে প্রকল্প। উপভোক্তাদের বাড়িতে রেশন পৌঁছে দেন ডিলাররা (Ration Dealers)। রাজ্য সরকারের (Govt of West Bengal) এই 'দুয়ারে রেশন' (Duyare Ration) প্রকল্পের বিরোধিতা করে তা বাতিল করার দাবি নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা হয় শুনানিতে রাজ্যের পাশে দাঁড়ালো শীর্ষ আদালত। বিষয়টিকে ব্লিংকিট পরিষেবার সঙ্গে তুলনা করে পাল্টা ডিলারদের কাছে সুপ্রিম বিচারপতির প্রশ্ন, উপভোগ করা বাড়ি বসে সুবিধা পেলে সমস্যা কোথায়? ইতিমধ্যেই এই মামলার শুনানি শেষ হয়েছে এবং রায়দান স্থগিত রাখা হয়েছে বলে জানা গেছে।

Sponsored

Sranchi In Article

কেন্দ্রের আইনজীবীর তরফে বলা হয় ‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড’ চালুর ফলে যেকোনও রেশনগ্রাহক দেশের যেকোনও দোকান থেকে খাদ্যশস্য নিতে পারেন, কিন্তু দুয়ারে রেশন চালুর কারণে অনেক সময় দোকান বন্ধ থাকায় সমস্যার সৃষ্টি হচ্ছে।রেশন ডিলারদের একাংশের দাবি, পরিবহন, জ্বালানি ও অন্যান্য খরচ মিলিয়ে মাসে বিপুল ব্যয় হচ্ছে এবং ঝুঁকির দায়ও তাঁদের উপর পড়ছে, তাই প্রকল্প বন্ধ করা উচিত। এরপরই সুপ্রিম বিচারপতিদের বেঞ্চ পাল্টা প্রশ্ন করে, গ্রাহকরা যদি বাড়িতে বসেই সুবিধা পান, তাহলে আপত্তি কোথায়? বিচারপতি সন্দীপ মেহতা (Sandeep Mehta) বলেন "প্রকল্পের লক্ষ্য হওয়া উচিত গ্রাহকের কাছে খাদ্য পৌঁছানো, ডিলারদের সুবিধা নয়।" বিচারপতি বিক্রম নাথ (Vikram Nath) বলেন, "প্রকৃত উপভোক্তারা সুবিধা পাচ্ছেন কি না সেটাই মূল বিষয়। অন্য কিছু গুরুত্বপূর্ণ হতে পারে না।" রাজ্য সরকারের পক্ষে আইনজীবী জানান, জাতীয় আইনের মধ্যেই রেশন ব্যবস্থায় সংস্কারের সুযোগ রয়েছে এবং সেই অনুযায়ী প্রকল্প চালু করা হয়েছে। ডিলারদের অতিরিক্ত ভাতা ও সহায়তার কথাও তুলে ধরা হয়।কেন্দ্র ও রাজ্য উভয় পক্ষের বিস্তৃত যুক্তিতর্ক শোনার পর বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এন ভি অঞ্জারিয়ার বেঞ্চ জানায়, প্রয়োজনে সব এক সপ্তাহের মধ্যে লিখিত বক্তব্য জমা দিতে পারবে। শুনানি শেষ হলেও রায় ঘোষণা স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

 

Related Articles

More from রাজ্য

View All →