Saturday, April 4, 2026

পুরভোটের আগে তারাপীঠে মহাযজ্ঞে যোগদান অনুব্রতর

Date:

Share post:

(মহাযজ্ঞের আয়োজনে লাগছে ৩ কুইন্টাল ৩১ কেজি বেলকাঠ, এক হাজার বেলপাতা ও ৭কেজি ঘি)

 

পুরসভা ভোটের (Municipality Election) আগে আজ, বৃহস্পতিবার তারাপীঠে (Tarapith) আয়োজন করা হয়েছে মহাযজ্ঞ (sacrifice)। এই মহাযজ্ঞকে কেন্দ্র করে ভক্তদের সমাগম হয়েছে। গোটা অনুষ্ঠান করোনা বিধি (Covid Protocal) মেনেই আয়োজন করা হয়েছে। তৃণমূলের (TMC) বীরভূম (Birbhum) জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকেও (Anubrata Mandal) এদিন দেখা গেল তারাপীঠে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে যজ্ঞ। চলবে গভীর রাত পর্যন্ত। অনুব্রত মন্ডল জানিয়েছেন, শরীর খারাপ, যজ্ঞে যতক্ষণ পারবেন থাকবেন। একইসঙ্গে তিনি জানান, রাজ্যের সবকটি পুরসভায় জিতবে তৃণমূল। তবে শুধু তাঁর দল তৃণমূল নয়, এই মহাযজ্ঞ-এর মধ্যে দিতে তিনি রাজ্য ও দেশের মঙ্গলকামনাও করছেন।

এদিকে তারাপীঠ মন্দির সূত্রে খবর, এই মহাযজ্ঞতে
১৬টি হরিনাম দল মন্দির পরিক্রমা করবে। মহিলা ঢাকিরা ঢাক বাজিয়ে তারাপীঠ মন্দির চত্বর মুখরিত করছেন। দিনভর চলছে চণ্ডীপাঠ। ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া মহাযজ্ঞের আয়োজনে লাগছে ৩ কুইন্টাল ৩১ কেজি বেলকাঠ, এক হাজার বেলপাতা ও ৭কেজি ঘি।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...