Friday, June 26, 2026

অনাথ যুবতীর বিয়ে দিল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ

Date:

Share post:

এক অনাথ যুবতীর বিয়ে দিয়ে বাবা-মায়ের ভূমিকা পালন করলেন পুলিশ আধিকারিকরা। ওই মেয়েটির সঙ্গে এলাকার এক যুবকের দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক ছিল। কিন্তু প্রেমিকা এবার বিয়ের জন্য চাপ দিতেই বেঁকে বসে যুবক। প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় প্রেমিকা। তারপরই পুলিশের প্রচেষ্টায় রীতিমতো ডিজে বাজিয়ে ওই পিতা-মাতা হীন যুবতীর সাথে বিয়ে দেওয়া হয় অভিযুক্ত যুবকের। এমনই নজিরবিহীন ঘটনা ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুমেদপুর গ্রামে। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের উদ্যোগে রীতিমতো ডিজে বাজিয়ে কুমেদপুর পুলিশ আউটপোস্ট প্রাঙ্গণে অনাথ যুবতীর সাথে ওই যুবকের বিয়ে দিল পুলিশ কর্তারা।
জানা গিয়েছে মেয়েটির নাম সোনা দেবী সিং(২৩) । বাড়ি কাঠিয়ার জেলায় । অন্যদিকে
যুবকটির নাম শঙ্কর সাহানি(২৫)। অভিযুক্ত যুবকের বাড়ি দ্বারভাঙ্গা জেলাতে। দুজনে
একসঙ্গে কুমেদপুর এলাকার মাখনার ফড়িতে কাজ করতো। সেখান থেকেই তাদের আলাপ ও প্রেম।

 

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...