Wednesday, June 24, 2026

রাজ্যপাল ইস্যুতে সংসদে সুর চড়ালেন তৃণমূল সাংসদ সৌগত-সুখেন্দু

Date:

Share post:

বঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের(Jagdeep Dhankar) বিরুদ্ধে ইতিমধ্যেই রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে নালিশ করেছে তৃণমূল(TMC)। এবার অধিবেশনের শুরু থেকেই সংসদে আক্রমনাত্মক ভূমিকায় দেখা গেল তৃণমূলকে। বুধবার সংসদের দুই কক্ষেই রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের উপর আলোচনায় তৃণমূলের পক্ষ থেকে নাম না করেই বাংলার রাজ্যপালের আচরণ নিয়ে সরব হলেন সাংসদ সৌগত রায়(Sougata Roy) ও সুখেন্দু শেখর রায়(Sukhendu Sekhar Roy)।

রাজ্য সরকারকে রাজ্যপালের তরফে বারবার বিব্রত করার অভিযোগ তুলে লোকসভায় সৌগত রায় সংসদে বলেন, “বাংলাতে রাজ্যপাল রোজ টুইট করে রাজ্য সরকারের বিরুদ্ধে বলছেন, সংবিধানের কোন ধারায় তিনি এই কাজ করছেন।” শুধু তাই নয় মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়ে সৌগত আরও বলেন, “নতুন সংসদ ভবন ও ২০ হাজার কোটি টাকা ব্যয় করে সেন্ট্রাল ভিস্তার মতো প্রকল্প কেন করা হচ্ছে? সেই পয়সা কারও পিতৃদেবের পয়সা নয়, মোদির তাজমহল তৈরি হচ্ছে। তিনি বলার সময় ট্রেজারি বেঞ্চের তরফ থেকে হইহই করে আপত্তি জানিয়েছেন বিজেপি (BJP) সাংসদরা। কিন্তু তাতে গুরুত্ব না দিয়ে পাল্টা গলা চড়িয়ে সৌগতর জবাব, “গণতন্ত্রে আমরা বলবই। যতক্ষণ না পর্যন্ত গলা চিরে রক্ত বার হয়ে যায় ততক্ষণ প্রতিবাদ করব।”

আরও পড়ুন:উত্তরপ্রদেশে প্রাণঘাতী হামলার মুখে আসাদউদ্দিন ওয়েইসি, গাড়ি লক্ষ্য করে চলল গুলি

পাশাপাশি রাজ্যভায় দলের মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) রাজ্যপাল প্রসঙ্গে বলেন, “সাংবিধানিক পদাধিকারী রাজনৈতিক দলের কর্মকর্তার মতো আচরণ করছেন। বিরোধী শাসিত রাজ্যে দৈনন্দিনের প্রশাসনিক কাছে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন। প্রতিদিন প্রেস রিলিজ জারি করে রাজ্য সরকারকে যেভাবে বিব্রত করছেন তা নজিরবিহীন। এভাবেই দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে সার্জিক্যাল স্ট্রাইক করা হচ্ছে।” পাশাপাশি আইএএস ক্যাডার রুল সংশোধন, পেগাসাস ইস্যুতেও সংসদের দুই কক্ষে কড়া সুরে আক্রমণ শানান তৃণমূল সাংসদরা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...