Wednesday, June 24, 2026

Ranji Trophy: ফিরছে রঞ্জি ট্রফি, প্রথম পর্ব শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি থেকে

Date:

Share post:

ফিরছে রঞ্জি ট্রফি ( Ranji Trophy)। বৃহস্পতিবার এমনটাই জানিয়ে দেওয়া হল ভারতীয় ক্রিকেট বোর্ডের ( BCCI) পক্ষ থেকে। প্রথম পর্ব শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি থেকে, শেষ হবে ১৫ মার্চ। দ্বিতীয় পর্ব ৩০ মে থেকে শুরু হয়ে চলবে ২৬ জুন পর্যন্ত। মোট ৩৮টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এলিট গ্রুপে থাকা ৩২টি দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল। প্লেট গ্রুপে থাকবে ছ’টি দল।

এদিন বোর্ড সচিব জয় শাহ লিখেছেন, “আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট পুরোদমে শুরু করতে আমরা তৈরি। আগামী মাসগুলিতে একটানা ক্রিকেট খেলা হবে। অতিমারি কমার জন্য আমরা ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম। এ বার আমাদের ক্রিকেটারদের সামনে আবারও সুযোগ এসেছে আলোচনার কেন্দ্রে চলে আসার। ঘরোয়া ক্রিকেটাররা রঞ্জি ট্রফির মাধ্যমে নিজেদের তুলে ধরার সুযোগ পাবে। ৯টি কেন্দ্রে আমরা ম্যাচ ছড়িয়ে দিয়েছি, যাতে সংক্রমণের সম্ভাবনা একেবারেই কমানো যায়। পাশাপাশি কোনও একটি জৈবদুর্গের উপর অতিরিক্ত চাপ যাতে না পড়ে।”

প্রথম পর্বে শুধুমাত্র গ্রুপের ম্যাচগুলি হবে। মোট ৫৭টি ম্যাচ আয়োজন করা হবে প্রথম পর্বে। দ্বিতীয় পর্বে চারটি কোয়ার্টার ফাইনাল, দু’টি সেমিফাইনাল এবং ফাইনাল অর্থাৎ মোট ৭টি ম্যাচ আয়োজন করা হবে। আগের ঘোষণা মতোই ৯টি কেন্দ্রে ম্যাচগুলি হবে। এলিট গ্রুপের ম্যাচগুলি হবে চেন্নাই, তিরুঅনন্তপুরম, কটক, দিল্লি, হরিয়ানা, আমেদাবাদ, গুয়াহাটি এবং রাজকোটে। প্লেট গ্রুপের সমস্ত ম্যাচ হবে কলকাতায়।

আরও পড়ুন:গালওয়ান সীমান্তে হামলাকারী সেনার হাতে অলিম্পিক্সের মশাল, শীতকালীন অলিম্পিক্স বয়কট করল ভারত

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...