Wednesday, June 24, 2026

গালওয়ান সীমান্তে হামলাকারী সেনার হাতে অলিম্পিক্সের মশাল, শীতকালীন অলিম্পিক্স বয়কট করল ভারত

Date:

Share post:

শীতকালীন অলিম্পিক্স (Winter Olympics 2022) উদ্বোধনী এবং সমাপ্তি অনুষ্ঠান বয়কট করল ভারত (India)। বৃহস্পতিবার এমনটাই জানান হল ভারত সরকারের পক্ষ থেকে।

২০২০ সালে ভারতের গালওয়ান সীমান্তে হামলাকারী এক সেনা জওয়ানকে শীতকালীন অলিম্পিক্সে মশাল বাহকের মর্যাদা দেয় চিন। ক্রীড়াবিদদের পরিবর্তে অন্য দেশের উপর হামলাকারী এক সেনা জওয়ানকে কেন অলিম্পিক্সে মশাল বাহক করা হল, এর প্রতিবাদে  শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান বয়কট করল। এদিন ভারত জানিয়ে দেয়, থাকবে না দেশের কোনও প্রতিনিধি।

এদিন এই নিয়ে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি সাংবাদিক সম্মেলন করে বলেন, “চিন যে ভাবে অলিম্পিক্সে রাজনীতির রঙ চাপাল, তা নিন্দনীয়। বেজিং অলিম্পিক্সের উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় দল অংশগ্রহণ করবে না।”

শুক্রবার চিনে শীতকালীন অলিম্পিক্সের উদ্বোধন হতে চলেছে। যা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের শীতকালীন অলিম্পিক্সে ভারতের একজনই খেলোয়ার ছিলেন, তিনি হলেন আরিফ খান।

আরও পড়ুন:Ms Dhoni: নতুন লুকে মাহি, মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...