Saturday, May 16, 2026

‘বিজেপি-কে শাস্তি দাও’ : এই স্লোগান নিয়ে যোগীর রাজ্যে প্রচারে নামছে সংযুক্ত কিষাণ মোর্চা

Date:

Share post:

উত্তরপ্রদেশ (Uttarpradesh), উত্তরাখণ্ড (Uttarakhand),পাঞ্জাব (Punjab) বিধানসভা নির্বাচনে ‘বিজেপি কে শাস্তি দাও’ স্লোগান নিয়ে পথে নামছে সংযুক্ত কিষাণ মোর্চা (Samyukt Kisan Morcha)। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন মোর্চার নেতারা।

আগামী ৬ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে ৯টি শহরে সাংবাদিক সম্মেলন করে মোর্চার নেতারা ভোটারদের কাছে, কৃষক বিরোধী নীতির জন্য বিজেপি-কে শাস্তি দেওয়ার আহ্বান জানাবেন। এদিন সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে মোর্চার (Samyukt Kisan Morcha) কোর কমিটির সদস্য হান্নান মোল্লা বলেন, ‘কোভিড নিয়মবিধির কারণে এখন সভা সমাবেশ করা যাবে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রথম দু’দফার জন্য আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মানুষের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দেব।

গত মঙ্গলবার উত্তরপ্রদেশের ৪১ টি কৃষক সংগঠন সভা করে সিদ্ধান্ত নিয়েছে বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক প্রচারের। ওই সভায় উপস্থিত না থাকলেও আরও ১৬ টি কৃষক সংগঠন সমর্থন জানিয়েছে বিজেপি বিরোধী প্রচারকে।

আরও পড়ুন-উত্তরপ্রদেশে প্রাণঘাতী হামলার মুখে আসাদউদ্দিন ওয়েইসি, গাড়ি লক্ষ্য করে চলল গুলি

কৃষক নেতা রাকেশ টিকায়েত (Rakesh Tikait) বলেছেন, ‘উত্তরপ্রদেশের গ্রামে গ্রামে প্রচার চলছে বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে। কৃষকদের কেন্দ্রীয় বাজেট থেকে অনেক আশা ছিল এবং সুফল পাওয়ার আশা ছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার বদলা নেওয়ার দৃষ্টিভঙ্গিতে বাজেটে কৃষক বিরোধী পদক্ষেপ করেছে। উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে আমরা প্রচারপত্র বিতরণ করব। আমরা উভয় রাজ্যের ভোটারদের ভোট প্রচারের সময় সরকারি প্রতিনিধিদের প্রশ্ন করতে বলব। আমরা কৃষকদের বলেছি , শাসক দলের নেতা প্রার্থীরা ভোট চাইতে এলে ওদের প্রশ্ন করুন কৃষি ক্ষেত্রে সরকারের পদক্ষেপগুলি নিয়ে। অধিকাংশ গ্রামে প্রশ্নের জবাব দিতে না পেরে পালিয়ে যাচ্ছে শাসক দলের নেতা কর্মীরা।’ তাঁর অভিযোগ, নির্বাচনী প্রচারে কৃষকদের নিয়ে মিথ্যা কথা বলছেন প্রধানমন্ত্রী। কিষাণ মোর্চা কোর কমিটির আরেক সদস্য যোগেন্দ্র যাদবও সরকারকে আক্রমণ করে বলেন যে কেন্দ্রীয় বাজেটে কৃষকদের উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, “সরকার অহংকারী, এবং সেই কারণেই এমন বাজেট পেশ করা হয়েছে। সাত বছরের বেশি সময় ধরে বিজেপি ক্ষমতায় থাকা সত্ত্বেও কৃষকদের আয় দ্বিগুণ হয়নি। কৃষক ও কৃষিকাজের জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে তা কার্যত কৃষকদের তাদের উৎপাদিত পণ্যের জন্য যে পরিমাণ অর্থ প্রদানের কথা ছিল তা ছাড়া আর কিছুই নয়। কৃষি ক্ষেত্রে বাজেট বরাদ্দ আসলে হ্রাস করা হয়েছে।”

কিষান মোর্চার নেতা ড. দর্শনপাল বলেছেন, ‘কৃষকদের আমরা বলছি বিজেপি কে শিক্ষা দেবার জন্য এই নির্বাচনে ওদের শাস্তি দিন। কি ভাবে শাস্তি দিতে হবে, তা কৃষকরা ভালোই বোঝেন।’

 

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...