Friday, April 3, 2026

Punjab: ভোটের মুখে ইডির হানা, গ্রেফতার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চান্নির ভাইপো

Date:

Share post:

অপেক্ষা মাত্র ২ সপ্তাহের। তারপরই বিধানসভা নির্বাচন। তবে তার আগেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজি সিংহ চান্নির পরিবারে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর। বেআইনি বালি খাদান মামলায় তাঁর ভাইপো ভূপিন্দর সিংহ হানিকে গ্রেফতার করেছে ইডি।

আরও পড়ুন:Weather Forecast:একলাফে তাপমাত্রা বাড়ল ৪ ডিগ্রি, সরস্বতী পুজোতেও জেলায় জেলায় বৃষ্টি

বেআইনি বালি খাদান মামলায় বৃহস্পতিবার ভূপিন্দর সিংহ হানিকে ডেকে পাঠান তদন্তকারীরা। সেই মতো জলন্ধরে ইডি-র দফতরে হাজির হন তিনি। সেখানে বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে হানি-র বয়ানে সন্তুষ্ট হতে না পেরে হানিকে গ্রেফতার  করেন তদন্তকারীরা। আজ শুক্রবার তাঁকে মোহালী কোর্টে তোলা হবে বলে খবর।

সম্প্রতি হানি এবং তাঁর সহযোগীদের বাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা। সেখানে নগদে ১০ কোটি টাকা, ১২ লক্ষের রোলেক্স ঘড়ি, ২১ লক্ষের সোনা এবং রূপো উদ্ধার হয় বলে জানা যায়। এর মধ্যে লুধিয়ানায় হানির বাড়ি থেকেই মেলে নগদ ৮ কোটি টাকা। তাঁর সহযোগী সন্দীপের বাড়ি থেকে ২ কোটি টাকা উদ্ধার করে ইডি।

২০১৮ সালে এই বালি খাদান নিয়ে মামলা দায়ের হয়। তারপর তদন্ত সাপেক্ষে সেখানে হানির নাম উঠে আসে। এ বার তাঁকে গ্রেফতার করা হল। সূত্রের খবর, গ্রেফতার হওয়ার পর অসুস্থ বোধ করেন হানি। জলন্ধর সিভিল হাসপাতালে তাঁর পরীক্ষা করানো হয়। কিন্তু সেখানে তাঁকে ফিট সার্টিফিকেট দেন চিকিৎসকেরা।

ভোটের আগে কেন্দ্রীয় তদন্তকারীদের নামিয়ে বিজেপি তথা কেন্দ্রীয় সরকার বিরোধীদের বিপাকে ফেলতে চাইছে বলে অভিযোগ উঠে আসছে। পাঞ্জাবে দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে এই মুহূর্তে টানাপোড়েন চলছে কংগ্রেসে। চান্নি বনাম নভজ্যোত সিংহ সিধু, বিভাজন স্পষ্ট প্রদেশ কংগ্রেসেও। আগামী ৬ ফেব্রুয়ারি সেখানে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করবে কংগ্রেস। তার আগে ভাইপোর গ্রেফতারিতে চান্নির অস্বস্তি বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...