Friday, April 3, 2026

facebook-meta : শেয়ার বাজারে ধস ফেসবুক-মেটার, ধনীতালিকা থেকে নাম সরল জুকেরবার্গের

Date:

Share post:

এক ধাক্কায় অনেকটাই পড়ে গেল ফেসবুকের  মালিক সংস্থা মেটা প্ল্যাটফর্মস (facebook-meta) ইঙ্কের শেয়ার দর।  মার্কিন শেয়ার বাজারে বৃহস্পতিবার এর দর পড়ল প্রায় ২৬ শতাংশ। যাকে কার্যত রেকর্ড পতনই বলা যায়। এখনও পর্যন্ত ফেসবুক কোম্পানির শেয়ারে এটাই সবথেকে বড় পতন।  আর  শেয়ার বাজারে এই পতনের  জেরে বেশ বড়সড় প্রভাব দেখা গিয়েছে ফেসবুক মেটা প্ল্যাটফর্মস-এর সিইও মার্ক জুকেরবার্গের সম্পত্তিতে। ২০১৫ সালে বিশ্বের  ধনীশ্রেষ্ঠদের  তালিকার  একেবারে শীর্ষে চলে এসেছিলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা। কিন্তু  শেয়ার বাজারে ব্যাপক পতনের জেরে এই প্রথম বিশ্বের অন্যতম ধনীদের তালিকার বাইরে চলে যেতে হল জুকেরবার্গকে। ব্লুমবার্গ বিলিওনেয়ারস ইনডেক্স  তথা বিবিআই (bloomberg billionaires index)অনুসারে, জুকারবার্গের সম্পত্তি ২ ফেব্রুয়ারিতে কমে হয়েছে ৯৭ বিলিয়ন ডলার।

 

 

Related articles

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...

Justice for Rahul: নাগরিক মিছিলে নেই আর্টিস্ট ফোরাম, পথে নামবে ইমপা-ফেডারেশন!

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। অভিনেতার আকস্মিক পরিণতিতে টলিউডের অন্তরে একগুচ্ছ...

এনআরএস-এর CCU-তে ভেঙে পড়ল ছাদের চাঙড়! অল্পের জন্য রক্ষা রোগীদের

এনআরএস হাসপাতালে (NRS Hospital) ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU)- এই হঠাৎ ভেঙে পড়ল ছাদের অংশ!মুহূর্তের মধ্যে বড়সড় বিপর্যয় এড়ানো...