Tuesday, June 9, 2026

Virat Kohli: অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের আগে যশ ধুল,কৌশল তাম্বেদের পেপটক বিরাট কোহলির

Date:

Share post:

আগামীকাল অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ( U-19 World Cup) ফাইনালে ইংল‍্যান্ডের ( England) বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল ( India Team)। তার আগে যশ ধুল, রাজবর্ধন হাঙ্গারগেকার, কৌশল তাম্বেদের পেপটক দিলেন বিরাট কোহলি। ভার্চুয়াল পদ্ধতিতে ছোট ভাইদের সঙ্গে অনেকটা সময় কাটালেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

এই পেপটকের পরই অনুর্ধ্ব-১৯ দলের অফ স্পিনার কৌশল তাম্বে সোশ্যাল মিডিয়ায় লেখেন,”ফাইনালের আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেলাম। তাও আবার সর্বকালের সেরা ক্রিকেটারের কাছ থেকে।”

দলের অলরাউন্ডার হর্ষবর্ধন হাঙ্গারগেকরও সোশ্যাল মিডিয়ায় লেখেন, “বিরাট ভাইয়ার সঙ্গে এমন আলোচনা আজীবন মনে থাকবে। শুধু ক্রিকেট নয়, ভাল মানুষ হিসেবে বেঁচে থাকার ক্ষেত্রে পরামর্শগুলো খুবই মূল্যবান।”

বিরাট কোহলিকে ‘বেবি ব্লুজ’-দের সঙ্গে কথা বলার অনুরোধ জানান এনসিএ-এর বর্তমান ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণ। সেই আবেদনে এক কথায় রাজি হয়ে যান সদ্য প্রাক্তন অধিনায়ক। ২০০৮ সালে এই বিরাটের হাতেই উঠেছিল অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ।

আরও পড়ুন:Sourav Ganguly: সৌরভের কথা মেনে রঞ্জি খেলার প্রস্তুতিতে রাহানে-পুজারা জুটি

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...