Saturday, March 14, 2026

Entertainment: ‘পৃথ্বীরাজ’ এর ভাবাবেগে আঘাত! প্রশ্নের মুখে অক্ষয়ের নতুন ছবি!

Date:

Share post:

প্রথম থেকেই বিতর্কে জড়িয়েছে অক্ষয় কুমারের( Akshay Kumar) নতুন ছবি ‘পৃথ্বীরাজ’ (Prithviraj)৷ এবার ছবি (Movie) বন্ধ করার দাবি উঠল। করনি সেনার( Karni Sena ) রোষানলে বলিউড মুভি ‘পৃথ্বীরাজ’। এমনকি শোনা যাচ্ছে যে এই ছবিকে (Movie) নিষিদ্ধ করার আবেদন জানিয়ে আদলতের(court) দ্বারস্থ হয়েছেন তাঁরা ।

ঠিক কী ঘটল যার কারণে অক্ষয় কুমারের (akshay Kumar) নতুন ছবি (Movie) নিয়ে এত আলোচনা? সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘পৃথ্বীরাজ’ (Prithviraj) ছবির অফিসিয়াল টিজার। এরপরই বিরোধ করে করনি সেনা (Karni Sena)। আদালতে মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার সেই মামলাতেই এলাহাবাদ হাইকোর্টের (court) লখনউ বেঞ্চ কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চাইল, সেন্সর বোর্ড অক্ষয়ের নতুন ছবি ‘পৃথ্বীরাজ’-কে মুক্তির জন্য সার্টিফিকেট দিয়েছে কী না ? এই মামলায় মূলত বলা হয়েছে যে হিন্দু সম্রাট পৃথ্বীরাজের কাহিনিকে ‘ভুল এবং অশ্লীল’ ভাবে তুলে ধরেছে এই ছবি ৷ যা হিন্দু ভাবাবেগে আঘাত হেনেছে আর তাই এই ছবিকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ৷করনি সেনার(Karni Sena)ভাইস প্রেসিডেন্ট সঙ্গীতা সিংয়ের দায়ের করা মামলায় বলা হয় সিনেমার প্রিভিউ দেখেই বোঝা যায় এটি কতখানি বিতর্কিত। আদালতের পক্ষ থেকে জানান হয়েছে আগামী ২১ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হবে।

আরও পড়ুনঃ এবার মেট্রো রেলে শোনা যাবে নস্টালজিক গান !

তবে এটাই প্রথম নয়, এর আগেও বারবার বিতর্কের মুখে পড়েছে নানা বলিউডি ছবি।দীপিকা পাড়ুকোন অভিনীত এবং সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘পদ্মাবতী’ ছবি নিয়েও কম বিতর্ক হয় নি। সেইসময় এই করনি সেনার প্রতিবাদের জেরে ছবির নাম পরিবর্তন থেকে শুরু করে মুক্তির দিন পিছিয়ে যাওয়া, এই সবেরই সাক্ষী ছিল টিনসেল টাউন। তাই আবারও মামলা হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসতেই। সিঁদুরে মেঘ দেখছেন অক্ষয়ের ফ্যানেরা।

আরও পড়ুনঃ এবার রাষ্ট্রায়ত্ত IDBI ব্যাঙ্ক বিক্রির সিদ্ধান্ত কেন্দ্রের, দেউলিয়া হল আরও একটি ব্যাঙ্ক

বিতর্কের মুখে পড়েছে নানা বলিউডি ছবি।দীপিকা পাড়ুকোন অভিনীত এবং সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘পদ্মাবতী’ ছবি নিয়েও কম বিতর্ক হয় নি। সেইসময় এই করনি সেনার প্রতিবাদের জেরে ছবির নাম পরিবর্তন থেকে শুরু করে মুক্তির দিন পিছিয়ে যাওয়া, এই সবেরই সাক্ষী ছিল টিনসেল টাউন। তাই আবারও মামলা হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসতেই। সিঁদুরে মেঘ দেখছেন অক্ষয়ের ফ্যানেরা।

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...