Wednesday, June 24, 2026

Yogi Adityanath: যোগী আদিত্যনাথের সম্পত্তিতে দামি বন্দুক, রিভলবার!

Date:

Share post:

সামনেই উত্তরপ্রদেশের নির্বাচন! আর সেই নির্বাচনে লড়াই করতে নেমেছেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তাঁর পুরানো কেন্দ্র গোরক্ষপুর থেকেই এবারও লড়াইয়ের ময়দানে নেমেছেন যোগী। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহকে (Amit Shah) পাশে নিয়ে শুক্রবার নমিনেশন জমা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এরই সঙ্গে নিজের সম্পত্তির বিস্তারিত বিবরণও জমা দিলেন যোগী আদিত্যনাথ। সম্পত্তির পরিমাণ, আয়ের উৎস, মোট আয় সম্পর্কে এদিন বিস্তারিত বিবরণ জমা দিলেন মুখ্যমন্ত্রী।

নির্বাচনী হলফনামায় যোগী আদিত্যনাথ জানিয়েছেন, তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় দেড় কোটি টাকার বেশি। এই সময়, মুখ্যমন্ত্রী যোগী তার মোট সম্পদের বিবরণও দিয়েছেন। মনোনয়নের সময় আদিত্যনাথ জানিয়েছেন যে ২০২০-২০২১ আর্থিক বছরে তাঁর মোট আয় ১৩,২০,৬৫৩ টাকা। ২০১৯-২০ সালে, এই আয় ছিল ১৬,৬৮,৭৯৯। ২০১৯-২০ এবং ২০২০-২১ আর্থিক বছরগুলিতে মুখ্যমন্ত্রীর আয় হ্রাস পেয়েছে। এর আগে ২০১৮-১৯ অর্থবর্ষে তাঁর আয় ছিল ১৮,২৭,৬৩৯ টাকা। হলফনামা অনুসারে যোগী আদিত্যনাথের মোট সম্পত্তির মূল্য ১ কোটি ৫৪ লক্ষ ৯৪ হাজার ৫৪ টাকা। নগদ রয়েছে ১ লক্ষ টাকা। তাঁর কাছে কৃষি যোগ্য বা অন্য কোনও জমি নেই। তাঁর রয়েছে ১০ গ্রাম করে কানের দুটি কুণ্ডল। ১০ গ্রাম সোনার রুদ্রাক্ষের মালা। এছাড়াও একটি রিভালভার ও একটি রাইফেল রয়েছে। তবে তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা রয়েছে কিনা, তা হলফনামায় উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন- ‘ভ্যালেন্টাইনস ডে ফেস্ট, ‘সিঙ্গেল’দের নো এন্ট্রি! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি ঘিরে চর্চা

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...