Friday, April 3, 2026

Mumbai Crime: মুম্বই বিস্ফোরণ কাণ্ডে অন্যতম মূলচক্রী আবু বকর গ্রেফতার

Date:

Share post:

মুম্বই বিস্ফোরণ (Mumbai Blast) কাণ্ডে মূল চক্রীদের অন্যতম মোস্ট ওয়ান্টেড (most wanted) আবু বকর (Abu Bakar) গ্রেফতার। এমনটাই জানা যাচ্ছে গোয়েন্দা সূত্রে। এতদিন পর্যন্ত কখনও পাকিস্তান (Pakistan), কখনও আবার আরব আমিরশাহিতে (UAE) গা ঢাকা দিয়ে থাকতো এই সন্ত্রাসবাদী। এর আগেও একবার আমিরশাহিতে (UAE) আবু বকরকে (Abu Bakar) পাকড়াও করা হয়েছিল। কিন্তু নথি সংক্রান্ত সমস্যায় তাকে ছেড়ে দেওয়া হয়। এবার অবশ্য তৈরি হয়ে নেমেছিল গোয়েন্দারা। জানা যাচ্ছে, আবু বকরকে (Abu Bakar) ভারতে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করেছে গোয়েন্দা সংস্থা।

আরও পড়ুনঃ Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

২৯ বছর ধরে ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা এই আবু বকরের পুরো নাম আবু বকর আবদুল গফুর শেখ। দাউদের কাছের লোক মহম্মদ এবং মুস্তাফা দোসসার সঙ্গে স্মাগলিং দিয়ে শুরু তার সন্ত্রাসের জগতে হাতেখড়ি। আরব দেশ থেকে সোনা, জামাকাপড়, ইলেট্রনিক্স প্রোডাক্ট স্মাগলিং থেকে জঙ্গি কার্যকলাপে ঢুকে পড়া। পাক অধিকৃত কাশ্মীরে আগ্নেয়াস্ত্র এবং বোমা বিস্ফোরণের অনুশীলন, আরডিএক্স জোগাড় এবং দাউদের বাড়ি বসে নাশকতার ছক কষা সহ একাধিক অপরাধে অভিযুক্ত সে। ১৯৯৭ সালে আবু বকরের নামে রেড কর্নার নোটিশও জারি হয়েছিল।

আরও পড়ুনঃ Weather-Bengal : মেঘ কেটেছে, ঝকঝকে আকাশ সরস্বতী পুজোয়, তবে উত্তরবঙ্গ ভাসবে বৃষ্টিতে 

উল্লেখ্য, ১৯৯৩ সালের মুম্বই সিরিয়াল বোমা বিস্ফোরণ কাণ্ডে বহু নিরীহ মানুষের প্রাণ গিয়েছিল। অভিশপ্ত সেই দিনে মুম্বই জুড়ে পরপর ১২টি বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ২৫৭ জনের, আহত ৭১৫।

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...