Wednesday, June 24, 2026

Weather-Bengal : মেঘ কেটেছে, ঝকঝকে আকাশ সরস্বতী পুজোয়, তবে উত্তরবঙ্গ ভাসবে বৃষ্টিতে 

Date:

Share post:

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পূর্বাভাস অনুযায়ী শনিবার সকাল থেকেই একটু একটু করে মেঘ কাটছে । পরিষ্কার হচ্ছে আকাশ। ফলে মাঘী পঞ্চমীতে সরস্বতী পুজোর দিন বৃষ্টি আর বিড়ম্বনা বাড়াবে না বলেই মনে করা হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে যত বেলা গড়াবে ততই ঝকঝকে হবে আকাশ । আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।তবে বীরভূম , নদিয়া, মুর্শিদাবাদ এই তিন জেলায় সারাদিন ধরেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ।

তবে দক্ষিণবঙ্গ বর্ষণমুক্ত হলেও উত্তরবঙ্গে শনিবার সারাদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা , কোথাও মাঝারি এবং কোথাও আবার ভারী বৃষ্টি হতে পারে । যদিও আবহাওয়া দফতর জানিয়েছে আগামিকাল অর্থাৎ রবিবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই । শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই তুষারপাত হয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে। শনিবারও সেই সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...