Wednesday, June 24, 2026

Entertainment: নজর কাড়ল অরিন্দম শীল পরিচালিত ‘মহানন্দা’র টিজার! মুক্তি পাচ্ছে ৮ এপ্রিল

Date:

Share post:

ফার্স্ট লুকেই চমকে গেছিলেন সবাই, এবার এল পরের চমক। অরিন্দম শীল পরিচালিত ‘মহানন্দা'(Mahananda) ছবির টিজার সামনে আসতেই সবাই উচ্ছ্বসিত! বসন্ত পঞ্চমীর প্রাক্কালে খ্যাতনামা পরিচালক অরিন্দম শীলের (Arindam Sil) পরিচালনায় ‘মহানন্দা'(Mahananda) ছবির টিজার ঘিরে তৈরি হয়েছে উন্মাদনা।

আরও পড়ুনঃ Yogi Adityanath: মনোনয়ন পেশ যোগীর, কত টাকা রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর?

চৈত্রের শেষে বড়পর্দায় আসছে ‘ মহানন্দা ‘! বিখ্যাত পরিচালক অরিন্দম শীল (Arindam Sil)  নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান তাঁর নতুন ছবি মুক্তির দিনক্ষণ। আগামী ৮ এপ্রিল দর্শকের সামনে ‘ মহানন্দা’ ধরা দেবে।এই ছবির সবচেয়ে বড় সম্পদ নিঃসন্দেহে অভিনেত্রী গার্গী রায়চৌধুরী(Gargi Roy Chowdhury) । ছবিতে একদম অন্য লুকে ধরা দিয়েছেন প্রতিভাবান এই অভিনেত্রী। পরিচালক অরিন্দম শীল আগেই জানিয়ে ছিলেন যে ‘মহানন্দা’ আসলে মহান লেখিকা, সমাজকর্মী ও শিক্ষাবিদ মহাশ্বেতা দেবীর জীবন ও তাঁর সময়কাল থেকে অনুপ্রাণিত। এই ছবির টিজারের শুরুতেই শোনা যায় অভিনেত্রী ইশা সাহার (Isha Saha)কণ্ঠ! এই ছবির টিজার যেন উত্তপ্ত বঙ্গের এক টুকরো ছবি তুলে ধরল। টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে যেন সামাজিক দর্পণ হয়ে উঠতে পারে একজন লেখিকার কলম, সেই আভাসও মিলল বটে! ছবির মুখ্য চরিত্র অভিনেত্রী গার্গী রায় চৌধুরীকে (Gargi Roy Chowdhury) এক ঝলক দেখা গেল টিজারে, আর সেখানেই আবারও তার বলিষ্ঠ অভিনয়ের ইঙ্গিত মিলল। সোশ্যাল মিডিয়ায় ‘মহানন্দা’-র পোস্টার পোস্ট করেন পরিচালক অরিন্দম শীল লেখেন, ‘আনন্দের সঙ্গে সবাইকে জানাচ্ছি, ২০২২ সালের ৮ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘মহানন্দা’। মহাশ্বেতা দেবীর জীবন থেকে অনুপ্রাণিত এই ছবি দেখতে পাবেন আপনাদের সবচেয়ে কাছের প্রেক্ষাগৃহে।’

আরও পড়ুনঃ Sachin Tendulkar: ১০০০ তম ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল, শুভেচ্ছা সচিন তেন্ডুলকরের

এই ছবির সম্পদ তাঁর অভিনেতা অভিনেত্রীরা, একথা আগেই বলেছেন পরিচালক। এবার টিজারেই প্রমাণ মিলল। গার্গী রায়চৌধুরী ছাড়াও ছবিতে রয়েছেন ইশা সাহা, দেবশঙ্কর হালদার, অর্ণ মুখোপাধ্যায় প্রমুখরা। এই ছবিতে বিধান ভট্টাচার্যের চরিত্রে অভিনয় করেছেন দেবশঙ্কর হালদার। তবে শুধু মাত্র মহাশ্বেতা দেবীর জীবন নয়, এই ছবির একটি বড় অংশ জুড়ে থাকবে তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট। আর সেই কারণেই এই ছবি অনেক বেশি চ্যালেঞ্জিং অভিনেত্রী গার্গী রায়চৌধুরীর কাছে। তিনি নিজেই স্যোশাল মিডিয়ায় জানিয়েছেন এই ছবি তাঁর মনের খুব কাছের। সকলের আশীর্বাদ প্রার্থনা করেছেন অভিনেত্রী। গার্গী কে ছাড়া এই ‘মহানন্দা’ করা প্রায় অসম্ভব ছিল মনে করছেন সিনেপ্রেমী মানুষ। সহমত পোষণ করছেন পরিচালক স্বয়ং। ফ্রেন্ডস কমিউনিকেশনের এই ছবি মুক্তি পাচ্ছে আগামি ৮ এপ্রিল।বহু আলোচিত এই ছবি দর্শকের মন কতটা জয় করতে পারে এখন সেটাই দেখার অপেক্ষা!

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...