Friday, April 3, 2026

বিজেপির এক পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ

Date:

Share post:

এবার পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল বিজেপির এক পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে। দিনের পর দিন এই নাবালিকাকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাটি ঘটেছে নদীয়ার ধানতলা থানার শিবপুরে। শুধু তাই নয়, এই ঘটনা প্রকাশ্যে আসার পরই অভিযুক্ত বিজেপি নেতা সুধাংশু সমাজদার বেপাত্তা হয়ে গিয়েছেন। তাঁকে গ্রেফতারের দাবিতে রবিবার সকাল থেকে পানিখালি– দোলুয়াবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
বিজেপি নেতা সুধাংশু সমাজদার পেশায় গৃহশিক্ষক। অভিযোগ, গত ১ ফেব্রুয়ারি নির্যাতিতা ছাত্রীর মা বেতন দেবেন বলে তাঁর বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন, অন্যান্য পড়ুয়াদের টিফিনের জন্য ঘরের বাইরে পাঠিয়ে দিয়ে শিক্ষক তথা বিজেপি নেতা ছাত্রীকে ঘরের ভেতরে দরজা বন্ধ করে নিগ্রহ করছে।


Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...