Saturday, April 4, 2026

জাপানি অ্যানিমেশন ওয়েব সিরিজ দেখার পরই ১১তলা থেকে ঝাঁপ কিশোরের

Date:

Share post:

এক-দোতলা নয়। একেবারে ১১ তলা থেকে মরণঝাঁপ এক কিশোরেরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ বছর বয়সি ওই কিশোরের। কিন্তু কেন এমন মরণঝাঁপ? তা এখনও স্পষ্ট করে কিছু জানায়নি পুলিশ।

আরও পড়ুন:Accident:নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে সজোরে ধাক্কা গাড়ির, মৃত ৪

শনিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে ফুলবাগান থানা এলাকায়। দুর্ঘটনাস্থলে মৃত কিশোরের মোবাইল উদ্ধার করে পুলিশ। মোবাইল ঘেঁটে পুলিশ জানতে পেরেছে মরণঝাঁপ দেওয়ার আগে কিছু জাপানি অ্যানিমেশন ওয়েব সিরিজ দেখেছিল ওই কিশোর। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মোবাইলের ওই অ্যানিমেশন ভিডিয়ো দেখার পর সেটি অনুকরণ করতে গিয়েই মৃত্যু হয় কিশোরের।

তবে ঘটনায় আরও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বাসিন্দাদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, নিয়ম অনুযায়ী সন্ধ্যা ছ’টায়  আবাসনের ছাদের দিকে যাওয়ার গেট বন্ধ করে দেওয়া হয়। তাহলে তারপরও কি করে ওই কিশোর নির্ধারিত সময়ের পরও কীভাবে ওই ছাদে পৌঁছল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাহলে কী তার আগে থেকেই ওই কিশোর ছাদে ছিল? এসব নিয়ে শুরু হয়েছে তদন্ত।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...